ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত বহু

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম
ছবি: আরটিভি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সাপলেজা ইউনিয়নে ভাড়ানি নামক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাপলেজা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম অভি এলাকায় যাওয়ার উদ্দেশ্যে মঠবাড়িয়ায় অবস্থান করছিলেন। এ সময় তাকে অভ্যর্থনা জানাতে সাপলেজা ইউনিয়ন থেকে তার সমর্থকরা মঠবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে সাপলেজা ইউনিয়নের ভাড়ানি নামক স্থানে প্রতিপক্ষ নাসির খানের সমর্থকদের সঙ্গে তাদের মুখোমুখি দেখা হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অভির পক্ষের পাঁচ থেকে ছয়জন সমর্থক আহত হন। অন্যদিকে, নাসির খানের পক্ষের একজন সমর্থক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে সাপলেজা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম অভি বলেন, আজ বিকেলে মঠবাড়িয়া থেকে সাপলেজা ইউনিয়নে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তাকে অভ্যর্থনা জানাতে তার সমর্থকরা ইউনিয়ন থেকে মঠবাড়িয়ার উদ্দেশ্যে আসছিলেন। পথে আগে থেকে ওত পেতে থাকা নাসির খানের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে তার পক্ষের ছয়জন সমর্থক গুরুতর আহত হন। এলাকায় তার জনসমর্থন বেশি থাকায় ঈর্ষান্বিত হয়ে নাসির খানের লোকজন এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান।

চেয়ারম্যান প্রার্থী নাসির খান অভিযোগ অস্বীকার করে বলেন, অভির সমর্থকেরাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন। এ ঘটনায় ছাত্রদলের একজন কর্মীসহ তার পক্ষের কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, উপজেলার সাপলেজা ইউনিয়নে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মিরসরাইয়ে বিএনপির বিক্ষোভ
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা ও ২ নং হিংঙ্গুলী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মিরসরাইয়ে বিএনপির বিক্ষোভ
রাস উৎসবের আড়ালে হরিণ শিকারের ফাঁদ, ধরা পড়লেন বিশ্বজিৎ
দুবলার চরের ঐতিহ্যবাহী রাস উৎসবে পুণ্যার্থীর ছদ্মবেশে সুন্দরবনে প্রবেশ করে হরিণ শিকারের প্রস্তুতিকালে বিশ্বজিৎ রায় (২৫) নামে এক শিকারিকে আটক করেছেন বনরক্ষীরা। এ সময় ঘটনাস্থল থেকে হরিণ ধরার বিপুল পরিমাণ নাইলনের ফাঁদ উদ্ধার করা হয়েছে।
রাস উৎসবের আড়ালে হরিণ শিকারের ফাঁদ, ধরা পড়লেন বিশ্বজিৎ
ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে এলোপাতাড়ি গুলি
পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে দুর্বৃত্তদের গুলি হামলায় ৫ জন আহত হয়েছেন।
ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে এলোপাতাড়ি গুলি
চাটমোহরে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
পাবনার চাটমোহর-পাবনা আঞ্চলিক সড়কের মুলগ্রাম বাজারে রঞ্জিত মুদী দোকানের সামনে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাবনা অফিসের কর্মকর্তারা।
চাটমোহরে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার চালক-যাত্রীর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার চালক-যাত্রীর
আরও পড়ুন
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের পর শ্বশুরবাড়ি গিয়ে লুকান শাহিন, অতঃপর...
বৃষ্টিতে আয় নেই, আছে কিস্তি ও সংসারের চাপ
পানির ট্যাংকে মিলল ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ লেখা রহস্যময় প্লেট, আটক ১
পিরোজপুরে আদালত চত্বরে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ