ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির মনোনয়নপত্র তুললেন বাদশা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র নেন তিনি। এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সাবেক পৌর মেয়র রেজাউল করিমকে এই আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেয় বিএনপি। শুক্রবার সকালে জেলা দলীয় কার্যালয়ে এক জরুরি সভা শেষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

আরও পড়ুন

গত সাধারণ নির্বাচনে এই আসনে তারেক রহমানের নির্বাচনি প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। মনোনয়নপত্র সংগ্রহের পর রেজাউল করিম বাদশা বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে প্রতিনিধি হিসেবে মনোনীত করে ধানের শীষের প্রার্থী করেছেন। বগুড়ার মানুষ উন্নয়ন চায়, আর এই অঞ্চলের সার্বিক উন্নয়নে ধানের শীষের কোনো বিকল্প নেই।

তিনি দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এবং ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান। মনোনয়নপত্র উত্তোলনকালে বিএনপির কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদিন চাঁন, ফজলুল বারী তালুকদার বেলাল, মাফতুন আহমেদ খান রুবেল, শেখ তাহা উদ্দিন নাহিন, সহিদুন্নবী সালাম, কে এম খায়রুল বাশার, মনিরুজ্জামান মনি, শাহাদাত হোসেন এবং জেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতারা তার সঙ্গে ছিলেন।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
ঢাকা থেকে কক্সবাজার রুটে আগামী ২৬ অক্টোবর থেকে চলাচল করবে মহানগর এক্সপ্রেস। এতে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী বিভিন্ন জেলার যাত্রীরা সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন।
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
সৌদি থেকে বিকল্প পথে দেশে ফিরেছেন ৫০ ওমরাহযাত্রী
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে আটকে পড়া পাবনার ঈশ্বরদীর ৫০ জন নারী-পুরুষ ও শিশুসহ দেশে ফিরেছেন। বিকল্প পথে কাতার হয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোরব) সন্ধ্যায় তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
সৌদি থেকে বিকল্প পথে দেশে ফিরেছেন ৫০ ওমরাহযাত্রী
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
দীর্ঘ ২০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন দিনাজপুরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া, অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রেখে তিনি অর্জন করেছেন শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবকদের ভালোবাসা।
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
ছোট্ট এক ভুলেই জীবন গেল নেত্রকোনার সেই সাংবাদিকের!
নেত্রকোনার দুর্গাপুরে শ্বশুরবাড়ির পাশে একটি চায়ের দোকানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর পৌরসভার তেলনজিয়া এলাকায় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটি ঘটে।
ছোট্ট এক ভুলেই জীবন গেল নেত্রকোনার সেই সাংবাদিকের!
টিকিট দেখতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টেশনমাস্টার-টিসিকে মারধর
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট দেখতে চাওয়াকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার ও টিকিট কালেক্টরকে (টিসি) মারধরের অভিযোগ উঠেছে এক যাত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে।
টিকিট দেখতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টেশনমাস্টার-টিসিকে মারধর
আরও পড়ুন
একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকা পরিচ্ছন্ন ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রী
বিএনপি নেতা আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক