ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মাঠে হঠাৎ অনুপ্রবেশ ভক্তের, ধাক্কায় পড়ে গেলেন মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

লিওনেল মেসির পেনাল্টি গোলে প্রীতি ম্যাচে বৃহস্পতিবার রাতে জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামি। তবে উৎসবের রাতটি হঠাৎই পরিণত হলো উৎকণ্ঠায়। গ্যালারি ভরা উচ্ছ্বাস, মেসির পেনাল্টি গোল, ২০ হাজার দর্শকের গর্জন—সবকিছু ছাপিয়ে গেল এক মুহূর্তের বিশৃঙ্খলা। নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠে ঢুকে পড়া এক সমর্থকের ধাক্কায় পড়ে যান লিওনেল মেসি। সৌভাগ্যক্রমে বড় দুর্ঘটনা এড়ালেও ঘটনাটি আয়োজকদের নিরাপত্তা ব্যবস্থাকে কঠিন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

পুয়ের্তো রিকোর বায়ামোনে অবস্থিত হুয়ান রামোন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে মেসির দল ইন্টার মায়ামি ২-১ গোলে হারায় ইকুয়েডরের ইন্ডেপেন্ডেটে ডে ভ্যালেকে। ম্যাচের ভাগ্য নির্ধারণী গোলটি আসে ৬৯ মিনিটে, পেনাল্টি থেকে লিওনেল মেসির পায়ে।

আরও পড়ুন

প্রায় এক ঘণ্টা বিলম্বে শুরু হওয়া ম্যাচে শুরুতে মেসিকে বেঞ্চে রাখেন কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো। প্রথম গোল আসে ১৫ মিনিটে—সান্তিয়াগো মোরালেসের দারুণ ফিনিশে এগিয়ে যায় ইন্টার মায়ামি। তবে এক মিনিটের মাথায় পাত্রিক মেরকাদোর শটে সমতা ফেরায় ইন্ডিপেনদিয়েন্তে দেল ভাল্লে।

দ্বিতীয়ার্ধে মাঠে নামেন মেসি। ৬৯ মিনিটে পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন মহাতারকা। পুরো গ্যালারি তখন দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছে বিশ্বকাপজয়ী অধিনায়ককে।

ম্যাচ শেষের দিকে হঠাৎ কয়েকজন সমর্থক নিরাপত্তা বলয় ভেঙে মাঠে ঢুকে পড়েন। তাদের একজন সরাসরি মেসির দিকে ছুটে গিয়ে জড়িয়ে ধরতে চাইলে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অনুপ্রবেশকারীদের সরিয়ে দেন।

মেসি পরে উঠে দাঁড়িয়ে খেলায় মন দেন, যা উপস্থিত দর্শকদের স্বস্তি দেয়। এই ম্যাচ ছিল ইন্টার মায়ামির প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ। এর আগে তারা এক জয়, এক ড্র ও এক হার পেয়েছিল। অন্যদিকে ইন্ডিপেনদিয়েন্তে দেল ভাল্লে নিজেদের লিগে ভালো শুরু করেছে এবং আসন্ন কোপা লিবার্তাদোরেসে অংশ নেবে।

তবে ফলাফল নয়, আলোচনার কেন্দ্রে এখন একটাই বিষয়—তারকাদের ঘিরে বাড়তি উন্মাদনা সামাল দিতে আয়োজকদের নিরাপত্তা বলয় আরও শক্ত হওয়া দরকার।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস
ক্লাব কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়েও শাস্তি এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস। ম্যানচেস্টার ইউনাইটেডের এই আর্জেন্টাইন ডিফেন্ডারকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
ক্ষমা চেয়েও জরিমানা এড়াতে পারলেন না লিসান্দ্রো মার্তিনেস
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মার্তিনেজ
চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগের কাছে হারের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই নতুন দুশ্চিন্তায় ইন্টার মিলান। চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির অধিনায়ক ও আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ।
লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন মার্তিনেজ
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বিশেষ নকশার জার্সি পরে মাঠে নামবে বার্সেলোনা। মার্কিন সংগীতশিল্পী টাইলার, দ্য ক্রিয়েটরের ফ্যাশন ব্র্যান্ড ‘গল্ফ ওয়াং’-এর সঙ্গে যৌথভাবে তৈরি এই জার্সিতে ফুটবল, সংগীত ও ফ্যাশনের মেলবন্ধন তুলে ধরেছে কাতালান ক্লাবটি।
এল ক্লাসিকোতে ‘বিশেষ’ জার্সি’ পড়ে খেলতে মাঠে নামবে বার্সেলোনা
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
জাতীয় দলের আক্রমণভাগের গোলখরা কাটাতে এবার বড় ভরসা হয়ে উঠতে পারেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তরুণকে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের মূল স্কোয়াডে রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, রোনান আজকেই আমাকে নিশ্চিত করেছে যে, ইনশাআল্লাহ সে আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে মূল স্কোয়াডেই রাখছি।’ দীর্ঘদিন ধরেই একজন নির্ভরযোগ্য গোলশিকারির অভাব অনুভব করছে বাংলাদেশ জাতীয় দল। রোনানের অন্তর্ভুক্তি আক্রমণভাগের সেই দুর্বলতা কাটাতে সহায়তা করবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা। গত এপ্রিলে মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনানের। পাকিস্তানের বিপক্ষে দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে গোল করার পাশাপাশি হেডে আরও একটি গোল করেছিলেন তিনি।  এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই টাইব্রেকারেও লক্ষ্যভেদ করেন রোনান। বয়সভিত্তিক দলে এমন পারফরম্যান্সের সুবাদেই এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় তিনি। উল্লেখ্য, আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে এবারের টুর্নামেন্টে অংশ নিতে পারছে না নেপাল। ফলে ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে খেলবে মালদ্বীপ ও পাকিস্তান। আরটিভি/ এসআর  
সাফ মাতাতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির গড়া দুটি রেকর্ড ভেঙেছেন কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ড। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন।
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
আরও পড়ুন
মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে ও হালান্ড
ঘরের মাঠে আর্জেন্টিনার ২ ম্যাচের প্রতিপক্ষ প্রায় চূড়ান্ত
মেসির অ্যাসিস্টে দে পলের গোল, প্লে-অফে মায়ামি
মেসিকে ছাড়িয়ে রোনালদোর রেকর্ডের পথে কেইন