ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বরিশালে আওয়ামী লীগ নেতার মহড়া, এলাকাজুড়ে আতঙ্ক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০০ পিএম
আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান লিটন মোল্লা। ছবি: সংগৃহীত

দীর্ঘ দেড় বছরের আত্মগোপনে থাকার পর বরিশাল নগরীর কাশিপুরে প্রকাশ্যে মহড়া দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান লিটন মোল্লা। এতে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে নগরীর গড়িয়ারপাড় এলাকায় একটি প্রাইভেটকার নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে তার উপস্থিতির ভিডিও ছড়িয়ে পড়লে চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

ভিডিওতে দেখা গেছে, সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন লিটন মোল্লা একটি প্রাইভেটকারে প্রকাশ্যে ঘুরে শোডাউন করেন।

এ সময় গাড়ি থেকে নেমে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে লিটন মোল্লা বলেন, দলের নির্দেশ এখন সবাই ঠান্ডা থাকতে হবে, এখন কোনো ঝামেলা করার সময় না। আমার নির্দেশের বাহিরে গিয়ে যদি কেউ ঝামেলা করো তাহলে তার জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে।

এ সময় তাকে আরও বলতে শোনা যায়, আমি আবুল হাসনাত আব্দুল্লাহ ও সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশনা ছাড়া কিছুই করি না।

আরও পড়ুন

কাশিপুর এলাকার বাসিন্দা আবির আহমেদ গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগের ১৭ বছরে বরিশাল নগরী ও কাশিপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল কাদের মোল্লার তিন ছেলে কালাম মোল্লা, লিটন মোল্লা ও মনু মোল্লা। এমনকি এলাকায় মাদকের সিন্ডিকেট এই পরিবারটি। গত দেড় বছর পালিয়ে থাকার পর শুক্রবার প্রকাশ্যে আসেন লিটন মোল্লা। একাধিক মামলার আসামি লিটনকে কেন গ্রেপ্তার করা হয়নি এ নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ঘটনাটি আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে আসার পথে ১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় রায়েশা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ
৫ কোটি টাকার সেতুতে রডের বদলে জিআই তার ব্যবহার
নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়ন থেকে শরীফপুর ইউনিয়নে সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন হাছানহাট সংযোগ সেতুর ফুটপাতের স্ল্যাবে রডের পরিবর্তে জিআই তার দিয়ে ঢালায়ের অভিযোগ উঠেছে।
৫ কোটি টাকার সেতুতে রডের বদলে জিআই তার ব্যবহার
স্বামী পেশাদার পাখি শিকারি, প্রতিবাদে ৩ বছর ধরে বাবার বাড়িতে স্ত্রী
হবিগঞ্জের মাধবপুরে পেশাদারভাবে বন্যপ্রাণী ও পাখি শিকারের অভিযোগে স্বামীর ঘর ছেড়ে প্রায় তিন বছর ধরে বাবার বাড়িতে অবস্থান করছেন তানিয়া আক্তার নামে এক গৃহবধূ।
স্বামী পেশাদার পাখি শিকারি, প্রতিবাদে ৩ বছর ধরে বাবার বাড়িতে স্ত্রী
নবীনবরণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪০
কলেজের আধিপত্য বিস্তার নিয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
নবীনবরণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪০
বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই
নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে দুলাভাইয়ের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই তরুণী (২০) বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 
বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই
আরও পড়ুন
আওয়ামী লীগ নেতা সরোয়ার গ্রেপ্তার
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
কাদের-নাছিম-আরাফাতসহ ৭ জনের রায় আজ
গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা