ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মসজিদের টাকার হিসেব নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে মসজিদের টাকার হিসেব চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ফজল মিয়া (৪৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াকোট গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ফজল মিয়া ওই গ্রামের সুনু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পুরান নোয়াকোট গ্রামের জামে মসজিদের টাকা দীর্ঘদিন ধরে গ্রামের মাসুক মিয়ার অধীনে রাখা হচ্ছিল। গ্রামবাসী মসজিদের টাকার হিসেব ও টাকা দেওয়ার জন্য তাগিদ দিলেও টাকা দেননি মাসুক মিয়া। এ নিয়ে গ্রামের অন্যপক্ষের লোকজনের সাথে তার বিরোধ চলছিল।

আরও পড়ুন

শনিবার দুপুরে আবারও মসজিদের টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন গ্রামের সামনের মাঠে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয়পক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষের আঘাতে ফজল মিয়া আহত হন। গুরুতর আহত ফজল মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য ময়না মিয়া জানান, পুরান নোয়াকোট গ্রামের জামে মসজিদের টাকার হিসেব নিয়ে দুই পক্ষের মারামারিতে ফজল মিয়া মারা গেছেন। এ সময় উভয়পক্ষের কয়েক জন আহত হয়েছেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, মসজিদের টাকা নিয়ে পুরান নোয়াকোট গ্রামের দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ দুপুরে আবারও মসজিদের টাকা হিসেব চাওয়াকে কেন্দ্র করেই দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ফজল মিয়া নামের একজন নিহত হয়েছেন। বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। নিহতের ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আ.লীগ কর্মীর মৃত্যু
গাজীপুরে মাছের ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে রতন চন্দ্র দাস (৪৫) নামে এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে গাজীপুরের সখীপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আ.লীগ কর্মীর মৃত্যু
টিপসই নিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ, ছেলের বিচার চেয়ে আদালতে শতবর্ষী মা
চাঁপাইনবাবগঞ্জে জমি-সংক্রান্ত মামলার কথা বলে শতবর্ষী মা ও বাবার টিপসই নিয়ে প্রায় ১২ বিঘা কৃষিজমি, আমবাগান ও বসতভিটাসহ পারিবারিক সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক কর্মকর্তার বিরুদ্ধে।
টিপসই নিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ, ছেলের বিচার চেয়ে আদালতে শতবর্ষী মা
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ১১০০ বিঘার ফসল, দিশেহারা কৃষকেরা
কলাগাছে ধরেছিল কাঁদি, আনারসের বাগানে এসেছিল ফলনের সময়, পেঁপে ও সবজি বাগানেও ছিল আশাব্যঞ্জক ফলন। ফসল ঘরে তোলার অপেক্ষায় ছিলেন কৃষকেরা। কিন্তু ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল সব। 
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড ১১০০ বিঘার ফসল, দিশেহারা কৃষকেরা
‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘কালো চুক্তি’ হিসাবে চিহ্নিত হবে’
জনমত উপেক্ষা করে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এ চুক্তি ইতিহাসে কালো চুক্তি হিসাবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন বন্দর রক্ষা কমিটি।
‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘কালো চুক্তি’ হিসাবে চিহ্নিত হবে’
মুখে কাপড় বেঁধে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, অতঃপর...
ময়মনসিংহের ভালুকায় এক নারী শ্রমিককে (২৩) জোরপূর্বক তুলে নিয়ে মুখ বেঁধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আল-আমিন (৩৬) ও হুসেন (২২) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
মুখে কাপড় বেঁধে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, অতঃপর...
আরও পড়ুন
মসজিদের ইমাম-খাদেমের বদলে সাম্মানীর তালিকায় জামায়াত নেতাদের নাম
মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ইসমাইল
পশ্চিমবঙ্গে আজান বন্ধে খুলে নেওয়া হচ্ছে মসজিদের মাইক
বাজারে এলো ৫ টাকার নতুন নোট