ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ইসমাইল

মান্দা (নওগাঁ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৯:১৪ পিএম
আসামি ইসমাইল হোসেন। ছবি: আরটিভি

নওগাঁর মান্দায় মসজিদের ভেতরে ঢুকে প্রবীণ মুসল্লি মামুনুর রশিদ মামুনকে (৩৮) হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় মূল ও একমাত্র আসামি ইসমাইল হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার পর থেকে আত্মগোপনে থাকা ইসমাইলকে বুধবার (১৯ আগস্ট) দুপুরে মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ বাজারের একটি নির্মাণাধীন সেতু এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের শামুকখোল গ্রামের মৃত ফারাতুল্লাহ শাহের ছেলে এবং নিহত মামুনুর রশিদের আপন শ্যালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৫ আগস্ট) ফজরের নামাজ চলাকালে শামুকখোল গ্রামের একটি মসজিদের ভেতরে ঢুকে মামুনুর রশিদকে হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেন ইসমাইল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে তিনি মারা যান।

হামলার পর থেকেই ইসমাইল দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। বুধবার সকালে নিহতের স্বজনেরা ইসমাইলের অবস্থান সম্পর্কে জানতে পেরে শিবগঞ্জ এলাকায় তল্লাশি চালিয়ে তাকে শনাক্ত করেন। খবর পেয়ে মান্দা থানা পুলিশ মহাদেবপুর থানা পুলিশের সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ঘটনার পর নিহত মামুনের স্ত্রী নেহেরা খাতুন বাদী হয়ে তার আপন ভাই ইসমাইলের বিরুদ্ধে মান্দা থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেছিলেন। মামুনের মৃত্যুর পর আদালত মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের অনুমোদন দেন।

আরও পড়ুন

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, মহাদেবপুর থানা পুলিশের সহায়তায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাচেষ্টা মামলাটি বর্তমানে হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। অভিযুক্ত আসামি ইসমাইল হোসেনকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অপরাধে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীপ মন্ডলকে প্রত্যাহার করা হয়েছে। 
প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পুলিশ কর্মকর্তা, অতঃপর...
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি নিয়ম মেনে প্রতিবন্ধী সন্তানের ভাতার বই পাওয়ার জন্য আবেদন করেও চরম হয়রানির শিকার হচ্ছেন এক অসহায় বাবা। 
প্রতিবন্ধী সন্তানের ভাতার বই আটকে উৎকোচ দাবি!
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে সুমন হোসেন (৩২) নামে এক মাদকাসক্ত যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও খুঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ধারালো অস্ত্র দিয়ে মাদকাসক্ত যুবককে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পূর্ব সুন্দরবনের নীলবাড়িয়া বনাঞ্চলে রোববার (৪ অক্টোবর) দুপুরে বন্দরক্ষীরা অভিযান চালিয়ে ১৪টি মোবাইল ফোন সেটসহ বনদুস্যদের ফেলে যাওয়া রসদ সামগ্রী জব্দ করা হয়েছে। এ সময় ধ্বংস করা হয়েছে বনদস্যুদের বানানো একটি মাচা (টং)।
সুন্দরবনের গহীনে পাওয়া গেল ১৪ মোবাইল, ঘটনা কী?
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি জমিদার বাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল অ্যাকশন র‌্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
আরও পড়ুন
টাঙ্গাইলে ট্রাকচালককে কুপিয়ে হত্যা
পেট্রলবোমা হামলার পর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
দিনেদুপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা! 
স্ত্রীর নামাজরত অবস্থায় যে ভয়াবহ কাণ্ড ঘটালেন স্বামী