ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

লৌহজংয়ে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৪:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার গোয়ালিমান্দ্রা বেদে পল্লীর বাসিন্দা ফরহাদ মিয়ার ছেলে সাগর (৩০) এবং শহিদুল ইসলামের ছেলে ছানারুল (৩০)। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ মার্চ) গভীর রাতে সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকে বৈদ্যুতিক তার চুরির সময় স্থানীয়দের হাতে আটক হন দুই যুবক। পরে উত্তেজিত জনতা তাদের উপর হামলা চালিয়ে মারধর করে গুরুতর আহত করে।

আরও পড়ুন

গুরুতর অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে ওই এলাকায় একটি খামার থেকে লক্ষাধিক টাকার ছাগল চুরির ঘটনায় নিহতদের সন্দেহ করা হচ্ছিল। এর জেরেই জনতার মধ্যে উত্তেজনা তৈরি হয়।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং এলাকায় অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
মাগুরার শালিখায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন রাকিবুল ইসলাম নামে শালিখা থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। এ ঘটনায় অপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় টিকটকের মাধ্যমে পরিচয় থেকে গড়ে ওঠা সম্পর্কের স্বীকৃতি না পেয়ে কীটনাশকজাতীয় পদার্থ সেবনে এক স্কুলছাত্র ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
নেত্রকোনার পূর্বধলায় এক বৃদ্ধাকে (৮০) ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন।
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী সরদার আলী। ঘটনার পর অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পালিয়ে গেছেন।
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
আরও পড়ুন
নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা
চুরির অভিযোগে যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল হওয়ায় বিপাকে ব্যবসায়ী নেতা