ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মাত্র ১৭ মাসে পবিত্র কুরআনের হাফেজ ১১ বছরের রাকিবুল

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৩:০২ পিএম
ছবি: সংগৃহীত

মাত্র ১৭ মাসে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে ১১ বছর বয়সী কিশোর মোহাম্মদ রাকিবুল ইসলাম। গত ২০ নভেম্বর সম্পূর্ণ কুরআন হিফজ সম্পন্ন করে সে।

রাকিবুল রাজধানীর জামিয়াতুন নুরের শিক্ষার্থী। তার বাবা মোহাম্মদ নবি হুসেন। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার তেরতোপ গ্রামে।

রাকিবুলের হিফজের শিক্ষক হাফেজ মাওলানা ইব্রাহিম খান। শিক্ষকের নিবিড় তত্ত্বাবধান, শিক্ষার্থীর একাগ্রতা, কঠোর পরিশ্রম এবং পরিবারের সার্বিক সহযোগিতায় মাত্র ১৭ মাসেই পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করার অসাধারণ সাফল্য অর্জন করে সে।

এ অর্জনে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন জামিয়াতুন নুরের প্রিন্সিপাল মাওলানা নাজমুল হাসান কাসেমী। তিনি রাকিবুলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, পবিত্র কুরআনের শিক্ষা ও আদর্শ ধারণ করে সে যেন একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।

মাত্র ১১ বছর বয়সে রাকিবুলের এমন সাফল্যে আনন্দিত তার পরিবার, শিক্ষক ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা। তার এ অর্জন অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে ভুল বিচার, ১৮ বছর কারাবাসের পর প্যারোলে মুক্তি পেলেন বাদল ফরাজী
নামের মিলের কারণে ভারতের দিল্লিতে হত্যা মামলায় ভুলভাবে দণ্ডিত হয়ে প্রায় ১৮ বছর কারাগারে কাটানো বাগেরহাটের মোংলার বাদল ফরাজী চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন।
ভারতে ভুল বিচার, ১৮ বছর কারাবাসের পর প্যারোলে মুক্তি পেলেন বাদল ফরাজী
দখল-দূষণে বিপর্যস্ত বরিশাল নগরীর জলাশয়
খাল, পুকুর ও দিঘিবেষ্টিত নগরী হিসেবে পরিচিত বরিশাল এখন তার ঐতিহ্য হারাতে বসেছে। দখল আর দূষণে বিলুপ্তির পথে নগরীর জলাশয়গুলো।
দখল-দূষণে বিপর্যস্ত বরিশাল নগরীর জলাশয়
সময় পেরিয়ে গেলেও ঘরে ফিরলেন না চম্পা
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় চম্পা বেগম (৪০) নামে এক পোশাকশ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন থাকায় এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে তার পরিবার। 
সময় পেরিয়ে গেলেও ঘরে ফিরলেন না চম্পা
পুণ্যস্নানে শেষ হলো দুবলার চরের ‘রাস উৎসব’
মঙ্গলবার (২৪ নভেম্বর) সূর্যোদয়ের সময় বঙ্গোপসাগরের নোনা জলে পুণ্যস্নানের মধ্য দিয়ে পূন্যার্থীরা উৎসবের আনুষ্ঠানিকতা শেষ করেন।
পুণ্যস্নানে শেষ হলো দুবলার চরের ‘রাস উৎসব’
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে ২২৯ জনের।
417574
আরও পড়ুন
‘আপাতত থেমে গেলাম, বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটোই নষ্ট করে’
ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে ১১ মাসে হাফেজ হওয়া মুগ্ধ
৮ বছরেই কোরআনের হাফেজ ময়মনসিংহের সাজিদ
ইসলামে যেসব বিষয় নিয়ে হাসি-ঠাট্টা করা নিষিদ্ধ