ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রতিবন্ধী সন্তানদের নিয়ে অসহায় হাশেম মিয়ার সংগ্রামের গল্প

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৭:১৬ পিএম
আব্দুল হাশেম মিয়ার তিন প্রতিবন্ধী সন্তান। ছবি: প্রতিনিধি

একটি ভাঙাচোরা ছোট্ট ঘর। উদায়স্ত চলছে এ ঘরের বাসিন্দাদের বেঁচে থাকার এক কঠোর সংগ্রাম। সেই ঘরের গৃহকর্তা আব্দুল হাশেম মিয়া তিন প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করে যাচ্ছেন দিনের পর দিন। দারিদ্র্যকে সম্বল করা পরিবারটির অবস্থান ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায়।

জানা যায়, আব্দুল হাশেম মিয়া সাত সন্তানের জনক। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তার তিন সন্তান জন্মের পর থেকেই শারীরিকভাবে প্রতিবন্ধী। বড় মেয়ে জান্নাত বেগম (৩০), মেয়ে রুবিনা বেগম (১৬) এবং ছেলে আব্দুর রহমান (১৪) এই তিনজনই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। দৈনন্দিন প্রায় সব কাজেই তাদের অন্যের সহায়তার ওপর নির্ভর করতে হয়।

দিনমজুর আব্দুল হাশেম জানিয়েছেন, একসময় দৈনন্দিন শ্রম করে তিনি সংসারের খরচ মেটাতেন। কিন্তু বয়সের প্রভাব ও বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে এখন আর আগের মতো কাজ করা সম্ভব হচ্ছে না। পরিবারের প্রয়োজনীয় আয় প্রায় বন্ধের মতো হয়ে গেছে।

আরও পড়ুন

দুর্দিনের এই সময়ে স্ত্রী মরিয়ম বেগম স্বামীর পাশে দাঁড়িয়ে তাকে সহায়তা করে যাচ্ছেন। সীমিত সামর্থ্য নিয়েই তারা তিন প্রতিবন্ধী সন্তানের দেখভাল করার চেষ্টা করছেন। তবে অল্প আয়ে যেখানে সংসারের দৈনন্দিন প্রয়োজন মেটানোই কঠিন হয়ে পড়ে, সেখানে তিন সন্তানের চিকিৎসা ও ভরণপোষণের ব্যয় বহন করা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে উঠেছে।

মরিয়ম বেগম জানান, অনেক সময় পরিবারের সদস্যদের খাবারের ব্যবস্থাও করতে তাদের হিমশিম খেতে হয়। স্থানীয়রা জানান, আব্দুল হাশেম তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে মানবেতর জীবন পার করছেন। সমাজের বিত্তবান লোকজন এগিয়ে আসলে তারা কিছুটা উপকৃত হবে। এবং সরকার সাহায্য করলে পরিবারটির দুর্দশা কমবে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইন জানান, খোঁজ-খবর নিয়ে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ওই তিন প্রতিবন্ধী ও অসহায় পরিবারটিকে সহায়তা প্রদান করা হবে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সরকারি হালট দখল করে পার্ক নির্মাণের অভিযোগ
মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারি হালট ও অর্পিত সম্পত্তি (ভিপি সম্পত্তি) দখল করে গেট ও পার্ক নির্মাণের অভিযোগ উঠেছে পুস্পধারা হাউজিং কোম্পানির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, গেট নির্মাণের সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার বাধা দেওয়া হলেও পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিবর্তনের সুযোগে আবারও নির্মাণকাজ শুরু করে প্রতিষ্ঠানটি।
সরকারি হালট দখল করে পার্ক নির্মাণের অভিযোগ
একা পেয়ে শিশুর ‘সর্বনাশ’ করার প্রস্তুতি নিচ্ছিলেন বৃদ্ধ, অতঃপর...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৪ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের খিদিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মিরাজুল ইসলাম ভূঁইয়া (৬৪)। স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটিকে একা পেয়ে একটি নির্জন স্থানে অবস্থিত নতুন নির্মাণাধীন ভবনে ধর্ষণের চেষ্টা চালান অভিযুক্ত ব্যক্তি। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক জানান, শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আরটিভি/টিআর
একা পেয়ে শিশুর ‘সর্বনাশ’ করার প্রস্তুতি নিচ্ছিলেন বৃদ্ধ, অতঃপর...
মাদক ও জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মাদক ও জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা
২৫ কেজি ধানের শীষে ব্যতিক্রমী সোনালি দুর্গাপ্রতিমা
কৃষকের মাঠজুড়ে দোল খাওয়া সোনালি ধানের শিষ এবার শোভা পাচ্ছে দুর্গাপ্রতিমার অবয়বে। প্রায় ২৫ কেজি ধানের শিষ দিয়ে সাজানো হয়েছে ছয়টি প্রতিমা। ব্যতিক্রমী এই শিল্পকর্ম তৈরির প্রস্তুতি নিতে হয়েছে ছয় মাস ধরে। কুমিল্লার লালমাইয়ে ধর্মীয় উৎসবের সঙ্গে কৃষি ও গ্রামীণ ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়ে এমন আয়োজন করেছে স্থানীয় যুব সংগঠন ত্রিনয়নী যুব সংঘ। লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর গৌর নিতাই সেবাশ্রম পূজামণ্ডপে দেখা মিলেছে ব্যতিক্রমী এই দুর্গাপ্রতিমার। মাটির তৈরি প্রতিমার শরীরজুড়ে নিপুণভাবে বসানো হয়েছে পাকা ধানের শিষ। সোনালি ধানের আবরণে প্রতিমাগুলো পেয়েছে ভিন্নধর্মী রূপ, যা সহজেই নজর কাড়ছে দর্শনার্থীদের। প্রথমে মাটি দিয়ে প্রতিমার অবয়ব তৈরি করা হয়। এরপর কয়েক ধাপে শরীরের বিভিন্ন অংশে বসানো হয় ধানের শিষ। ছয়টি প্রতিমা সাজাতে ব্যবহার করা হয়েছে প্রায় ২৫ কেজি ধানের শিষ। দীর্ঘ প্রস্তুতি, ধৈর্য আর শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় ফুটে উঠেছে এই ব্যতিক্রমী শিল্পকর্ম। প্রতিমা তৈরির দায়িত্বে রয়েছেন শিল্পী সঞ্জয় পাল ও তার দল। তাদের সঙ্গে সহযোগিতা করেছেন সংগঠনের সদস্যরাও। আয়োজকেরা জানান, লালমাইয়ের মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতির সঙ্গে কৃষি গভীরভাবে জড়িয়ে আছে। কৃষকের পরিশ্রমে উৎপাদিত সোনালি ফসলের প্রতি সম্মান জানানো এবং গ্রামীণ ঐতিহ্যকে ধর্মীয় উৎসবের আয়োজনে তুলে ধরতেই তাঁদের এই উদ্যোগ। আয়োজকদের দাবি, চট্টগ্রাম বিভাগে প্রথমবারের মতো ধানের শিষ দিয়ে দুর্গাপ্রতিমা সাজানোর উদ্যোগ নিয়েছেন তারা। তাদের প্রত্যাশা, ব্যতিক্রমী এই প্রতিমা দেখতে পূজার দিনগুলোতে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা ভিড় করবেন। আরটিভি/টিআর
২৫ কেজি ধানের শীষে ব্যতিক্রমী সোনালী দুর্গাপ্রতিমা
খুলনায় ১৫১ পূজামণ্ডপে প্রায় ১২ লাখ টাকার অনুদান
খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৫১টি পূজামণ্ডপে ১১ লাখ ৯২ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে খুলনা জেলা পরিষদ ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হকের পক্ষ থেকে এসব চেক বিতরণ করা হয়। খুলনা জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পি। প্রধান অতিথির বক্তব্যে ফাহমিদা হক বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাদের ভোট দিয়ে বিজয়ী করেছেন। এ জন্য আমরা আপনাদের কাছে চিরঋণী। সেই দায়বদ্ধতা থেকে আমরা আপনাদের পাশে আছি। প্রধানমন্ত্রীও সব সময় আপনাদের পাশে আছেন। প্রধান বক্তা এস এম মনিরুল হাসান বাপ্পি বলেন, আমাদের কাছে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই। এ ধারণা মুছে ফেলতে হবে। আমরা একে অপরের ভাই, বোন ও বন্ধু। আমরা সবাই বাংলাদেশি। ঐক্যবদ্ধভাবে যার যার ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে হবে। এ ক্ষেত্রে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সার্বিক সহযোগিতা করবেন। অনুষ্ঠানে জানানো হয়, খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে ১৫১টি পূজামণ্ডপে প্রতিটিতে সাত হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়েছে। এ ছাড়া সংসদ সদস্য ফাহমিদা হকের পক্ষ থেকে ২৭টি পূজামণ্ডপে প্রতিটিতে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। সব মিলিয়ে অনুদানের পরিমাণ ১১ লাখ ৯২ হাজার টাকা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির নেতা ও রেড ক্রিসেন্ট সোসাইটির সহসভাপতি আশরাফুল আলম নান্নু, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ এবং পুলিশের ওসি (অপারেশন) জুলফিকার আলী। এ সময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি প্রাণকৃষ্ণ দাস, সাধারণ সম্পাদক হিমাদ্রী শেখর দে এবং পৌরসভা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বাবুরাম মণ্ডলসহ স্থানীয় নেতারা। আরটিভি/টিআর
খুলনায় ১৫১ পূজামণ্ডপে প্রায় ১২ লাখ টাকার অনুদান