
দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, বেসরকারি সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। এসব কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে বিভিন্ন সড়ক।
শুক্রবার (২১ আগস্ট) সকালে বের হওয়ার আগে উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিন।
নতুন রাষ্ট্রপতির শপথ
সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুড়িগঙ্গায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ
বিকেল ৩টায় বুড়িগঙ্গার খোলামোড়া ঘাট থেকে শুরু হবে ‘ঐতিহ্যবাহী নৌকা বাইচ’। প্রতিযোগিতা শেষে ওয়াইজ ঘাটে গিয়ে এটি শেষ হবে। পরে সোয়ারি ঘাটে নোঙর করা শতবর্ষী স্টিমার পিএস মাহমুদে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
শতবর্ষের সফল ব্যক্তিদের সম্মাননা
বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে ‘শতবর্ষের সফল ব্যক্তি স্মারক সম্মাননা প্রকাশনা ও সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
আরটিভি/এমএম



