ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

জমির ভাগ কম পাওয়ায় বাবার কবরে ছেলের হামলা-ভাঙচুর 

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০১:৪৩ পিএম
জমির ভাগ কম পাওয়ার অভিযোগে বাবার কবর ভাঙচুর করেছেন এক ছেলে। ছবি: সংগৃহীত

গাইবান্ধায় জমির ভাগ কম পাওয়ার অভিযোগে এক ছেলে বাবার কবরে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালের তাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়া জীবদ্দশায় তার ৪ বিঘা জমি পাঁচ ছেলের মধ্যে বণ্টন করে দিয়ে যান। বণ্টন অনুযায়ী দ্বিতীয় ছেলে ইকবাল মিয়ার ভাগে বাবার কবরস্থানটি পড়ে। কিন্তু পঞ্চম ছেলে অবসরপ্রাপ্ত সেনাসদস্য শাহ আলম মিয়া শালু দাবি করেন, তার মেজ ভাইকে জমি বেশি দেওয়া হয়েছে। এ ক্ষোভ থেকেই তিনি মঙ্গলবার দুপুরে বাবার কবরের ওপর উঠে ঘেরা দেওয়া জায়গার বেড়া ও স্থাপনা ভাঙচুর করেন এবং ওই জমি নিজের বলে দাবি করেন।

স্থানীয় বাসিন্দা আমজাদ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, একজন সন্তানের পক্ষ থেকে বাবার কবরের প্রতি এমন আচরণ অত্যন্ত দুঃখজনক ও ন্যক্কারজনক। আমি অভিযুক্তের শাস্তি দাবি করছি।

আব্দুল খালেক বলেন, বাবার কবরের ওপর এমন তাণ্ডব সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয়ের পরিচায়ক। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

আরও পড়ুন

এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে, শাহ আলম মিয়া শালু আগেও জমিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আগ্রাসী মনোভাবের জন্য পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে একাধিকবার প্রতিবেশীদের সঙ্গে বিরোধের তথ্য রয়েছে।

এদিকে, এ ঘটনার পর থেকে শাহ আলম মিয়ার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ ছাড়া তার অন্য চার ভাইয়ের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

খোলাহাটি ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল হাই বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, একজন সন্তানের পক্ষ থেকে বাবার কবরের সঙ্গে এমন আচরণ সত্যিই অত্যন্ত বেদনাদায়ক ও লজ্জাজনক।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কিশোরের লুঙ্গিতে রক্তের দাগ থেকে মিলল মতিনের নাম, বেধড়ক পিটুনি
রংপুরে বাক প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগে আব্দুল মতিন (৬১) নামে এক ব্যক্তিকে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
কিশোরের লুঙ্গিতে রক্তের দাগ থেকে মিলল মতিনের নাম, বেধড়ক পিটুনি
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত
নওগাঁর বদলগাছী উপজেলায় পাথরবোঝাই ট্রাক ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবৈধ যানের ধাক্কায় আব্দুল হান্নান (৪১) নামে এক ব্যাংক কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত
সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলায় জয়-পরাজয়ের ঘটনার জের ধরে মাইকিং করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় অন্তত অর্ধ শতাধিক আহত হয়েছেন।
সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সাবেক চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেইলিং, কনটেন্ট ক্রিয়েটর ধরা
সাতক্ষীরার দেবহাটায় সাবেক এক ইউপি চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সাবেক চেয়ারম্যানের গোপন ভিডিও ফাঁস করে ব্ল্যাকমেইলিং, কনটেন্ট ক্রিয়েটর ধরা
জাফর শিকদারের উদ্যোগে মুক্ত আকাশে ফিরল জালে আটকা হুতুম পেঁচা
দুটি উজ্জ্বল হলুদ চোখ, শরীরজুড়ে বাদামি ও ধূসর পালক। মাছের ঘেরের জালে আটকে পড়েছিল একটি হুতুম পেঁচা। স্থানীয় জাফর শিকদারের উদ্যোগে খবর পেয়ে ওয়াইল্ড টিমের সদস্যরা পাখিটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। সুস্থ হওয়ার পর আবারও ফিরিয়ে দেওয়া হয় প্রকৃতির কোলে।
জাফর শিকদারের উদ্যোগে মুক্ত আকাশে ফিরল জালে আটকা হুতুম পেঁচা
আরও পড়ুন
মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
ট্রাক উল্টে পড়ে চ্যাপ্টা হয়ে গেল প্রাইভেটকার, একসঙ্গে প্রাণ হারালেন মা-ছেলে
ছেলেদের তুলনায় বেশি ভেপিং করছে মেয়েরা, বলছে গবেষণা 
ক্রিকেটে নতুন ফরম্যাট, একই দলে খেলবেন ছেলে-মেয়ে ক্রিকেটাররা