ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ট্রাক উল্টে পড়ে চ্যাপ্টা হয়ে গেল প্রাইভেটকার, একসঙ্গে প্রাণ হারালেন মা-ছেলে

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পিএম
ঢাকা-খুলনা মহাসড়কের তেঁতুলতলা এলাকায় বালুবোঝাই এক ট্রাক উল্টে পড়ে তার নিচে চাপা পড়েছে একটি প্রাইভেটকার। ছবি: সংগৃহীত

ফরিদপুরের কানাইপুরে বালুবোঝাই এক ট্রাক উল্টে পড়ে তার নিচে চাপা পড়েছে একটি প্রাইভেটকার। এতে প্রাইভেটকারটির ভেতরে থাকা ৭ বছর বয়সী ছেলের সঙ্গে মৃত্যু হয়েছে এক মায়ের। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের তেঁতুলতলা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলার পলাশ মিয়ার স্ত্রী সুমি বেগম (৩২) ও তার ছেলে শাওন (৭)।

জানা গেছে, বাবার বাড়ি মাগুরা জেলার মোহম্মদপুর থেকে প্রাইভেটকার যোগে ঢাকার দিকে যাচ্ছিলেন সুমির পরিবার। এসময় বিপরীত দিক থেকে একটি বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে প্রাইভেটকারটির ওপর। এতে চ্যাপ্টা হয়ে দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেটকারটি।

দুর্ঘটনার পর স্থানীয়রা প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমি ও তার ছেলের মৃত্যু হয়। এ ঘটনায় আহত ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারানোর ফলে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় প্রাইভেটকারের পাশাপাশি একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বালুর নিচে প্রাইভেটকারের ভেতরে একজন আটকা পড়েছিলেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/এসএইচএম


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গোঙানির শব্দ পেয়ে দরজা খুলতেই দৌড়ে পালায় ভুট্টু ও এনামুল, অতঃপর...
নওগাঁর মান্দায় এক কিশোরীকে (ক্ষুদ্র নৃগোষ্ঠী) ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার দুই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
গোঙানির শব্দ পেয়ে দরজা খুলতেই দৌড়ে পালায় ভুট্টু ও এনামুল, অতঃপর...
কুড়িগ্রামে ৫০ বোতল ইস্কাফসহ মোটরসাইকেল জব্দ, গ্রেপ্তার ১
কুড়িগ্রাম সদরে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ বোতল ইস্কাফ সহ মো. রাজু ইসলাম (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১২৫ সিসির একটি হিরো গ্ল্যামার মোটরসাইকেলও জব্দ করা হয়।
কুড়িগ্রামে ৫০ বোতল ইস্কাফসহ মোটরসাইকেল জব্দ, গ্রেপ্তার ১
ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এক আসামিসহ বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি।
ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
শুক্রবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার (১৩ নভেম্বর) পর্যায়ক্রমে সাড়ে ৭ ঘণ্টা রংপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, লাইনের পার্শ্ববর্তী বৃক্ষের শাখা-প্রশাখা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মোট সাড়ে ৪ ঘণ্টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা নেসকো রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর আওতাধীন ১১ কেভি আশরতপুর ফিডারের বেশকিছু এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ থাকবে না। এই এলাকাগুলো হলো— বিএডিসি, চকবাজার, ঢাকাইয়াপাড়া, সালামের মোড়, কামারের মোড়, সিদ্দিক মেমোরিয়াল, ভি আই পি শাহাদাত, তাজহাট মোল্লাপাড়া, ডিমলা, কানুন ঘোটলা, চিনিয়াপাড়া, পার্কের মোড় এবং আবু সাঈদ চত্বর সংলগ্ন এলাকা। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আরটিভি/এসআর
শুক্রবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য বন্ধে বিভিন্ন দপ্তরে বাগেরহাট প্রেসক্লাবের চিঠি
সাংবাদিক পরিচয়ে প্রতারণা, চাঁদাবাজি, ব্ল্যাকমেইল ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাগেরহাট প্রেসক্লাব।
ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য বন্ধে বিভিন্ন দপ্তরে বাগেরহাট প্রেসক্লাবের চিঠি
আরও পড়ুন
আহত সেই বন্ধুও বেঁচে নেই, মৃতের সংখ্যা দাঁড়াল তিনে
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ৩ কিশোর নিহত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, দুই মাদরাসাছাত্র নিহত
রাস্তা পার হচ্ছিলেন শফিকুল, মুহুর্তেই পিষে দিলো দ্রুতগতির গাড়ি