ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০০ পিএম
ছবি: আরটিভি

সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলায় জয়-পরাজয়ের ঘটনার জের ধরে মাইকিং করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় অন্তত অর্ধ শতাধিক আহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে ছাতক উপজেলার জালালীরচর ও পাইগাঁও গ্রামের লোকজনের মধ্যে বোকা নদীর রাঙ্গাদীগা সেতু এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে নানখার ও চরচৌরাই গ্রামের মধ্যবর্তী মাঠে জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও এবং চরমহল্লা ইউনিয়নের জালালীচর গ্রামের দুটি দলের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় রেফারি কর্তৃক অতিরিক্ত সময় দেওয়া ও জয়-পরাজয় নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রাতেই জালালীচর গ্রামের লোকজন পাইগাঁও গ্রামে বিষয়টি শালিসে নিষ্পত্তি করেন। সালিশে নিষ্পত্তি করার পরপরই পাইগাঁও গ্রামের কিছু লোক রাতে চরচৌরাই গ্রামের সায়েম মিয়ার দোকান ভাঙচুর-লুটপাট চালায়। এ সময় সায়েমসহ কয়েকজনকে মারধর করা হয়।

এ নিয়ে বুধবার সকালে আবারও দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরে দুই পক্ষের লোকজন মাইকিং করে দুপুরে বোকা নদীর রাঙ্গাদীঘা সেতু এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধ শতাধিক আহত হন। আহতদের সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জালালীচর গ্রামের বাসিন্দা ও চরমহল্লা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য গিয়াস উদ্দিন বলেন, রেফারি খেলায় বেশি সময় দেওয়া নিয়ে গতকাল খেলার মাঠে ঝামেলা হয়েছিল। পরে আমরা রাতে পাইগাঁও গ্রামে বিষয়টি সালিশে নিষ্পত্তি করি। কিন্তু রাতেই চরচৌরাই গ্রামের সায়েম মিয়ার দোকান ভাঙচুর-লুটপাট ও সায়েমসহ কয়েকজনকে মারধর করা হয়। এ নিয়ে আজ দুই গ্রামের লোকজনের মধ্যে মারামারি হয়েছে। আমাদের পক্ষের অন্তত ৬০-৭০ জন আহত হয়েছেন, সানোয়ার নামের একজনকে গুরুতর আহত অবস্থায় সিলেটে পাঠানো হয়েছে।

তবে পাইগাঁও গ্রামের বাসিন্দা কালাম উল্লাহ বলেন, গতকাল বিকেলে জালালীরচরের লোকজন আমাদের গ্রামের ছেলেদের মারধর করেছে। পরে অবশ্য রাতে তারা এসে বিষয়টি শালিসে নিষ্পত্তি করেছিলেন। কিন্তু আমাদের গ্রামের যারা আঘাত পেয়েছিলেন তারা না জেলে জালালীরচর গ্রামের লোকজনের সাথে হাতাহাতি করেছেন। এর জের ধরে জালালীরচরের লোকজন সকালে এসে আমাদের গ্রামে কাছে এসে মারামারির জন্য আহ্বান জানালে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। আমাদের পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, গতকাল বিকেলে ফুটবল খেলায় জয়-পরাজয় নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গতকালের ঘটনার জের ধরে আজ আবারও দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত আছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছোটভাইয়ের প্রেমে ‘নজর’ বড় ভাইয়ের, এক কাঠি সরেস ভাবিও
সাতক্ষীরার তালায় এক কলেজছাত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
ছোটভাইয়ের প্রেমে ‘নজর’ বড় ভাইয়ের, এক কাঠি সরেস ভাবিও
শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই বিধবার শেষ সম্বল
রাজশাহীর বাগমারায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে রজুপা নামে এক বিধবা নারীর বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে।
শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই বিধবার শেষ সম্বল
মিরসরাইয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩
চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন, সার চোরাচালান, ডাকাতির প্রস্তুতি, পরোয়ানাভুক্ত আসামি ও মাদক সেবনের অভিযোগে মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চারটি ট্রাকে ৮০০ ঘনফুট বালু জব্দ করা হয়।
মিরসরাইয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩
জিএমপির নতুন কমিশনার হলেন জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা আশিক সাঈদ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে জনগণের পক্ষে থাকা উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ। তিনি সদ্য সাবেক কমিশনার ইসরাইল হাওলাদারের স্থলাভিষিক্ত হলেন। 
জিএমপির নতুন কমিশনার হলেন জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে থাকা আশিক সাঈদ
কিশোরের লুঙ্গিতে রক্তের দাগ থেকে মিলল মতিনের নাম, বেধড়ক পিটুনি
রংপুরে বাক প্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগে আব্দুল মতিন (৬১) নামে এক ব্যক্তিকে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
কিশোরের লুঙ্গিতে রক্তের দাগ থেকে মিলল মতিনের নাম, বেধড়ক পিটুনি
আরও পড়ুন
আজও অশান্ত সাভার শিল্পাঞ্চল
তাহিরপুরে বোরো আবাদে ব্যস্ত কৃষক, প্রণোদনার বীজ-সার নিয়ে ক্ষোভ
সুনামগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ বাড়ি পুড়ে ছাই
পুলিশের ওপর হামলা ও ওসিকে হত্যার হুমকি, মা-বাবা-বন্ধুসহ কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্রিন্স