ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

মাগুরায় বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৫:১৭ পিএম
ছবি: সংগৃহীত

মাগুরার শ্রীপুর উপজেলায় পেঁয়াজ তোলার সময় বজ্রপাতে সুরুজ আলী (৩৫) নামে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দুর্গাপুর গ্রামের একটি মাঠে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুরুজ আলী পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার খান মরিচ ইউনিয়নের জয়রামপুর গ্রামের গুলবার আলীর ছেলে।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, সুরুজ আলী পাবনা থেকে কাজের সন্ধানে মাগুরায় এসেছিলেন। শনিবার সকালে তিনি শ্রীপুরের সাচিলাপুর বাজার থেকে শ্রমজীবী হিসেবে দুর্গাপুর গ্রামের এক কৃষকের পেঁয়াজ তোলার কাজে যোগ দেন।

বেলা সাড়ে ১১টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে দ্বারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, সুরুজ আলীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাতিয়ায় সাড়ে ৯ হাজার লিটার অবৈধ পামওয়েল জব্দ
নোয়াখালীর হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা সাড়ে ৯ হাজার লিটার অবৈধ পামওয়েল জব্দ করেছে কোস্টগার্ড।
হাতিয়ায় সাড়ে ৯ হাজার লিটার অবৈধ পামওয়েল জব্দ
পুকুরে সাঁতার কাটতে গিয়ে ডুবে গেল জিহাদ
চাঁদপুরের কচুয়ায় বাড়ির পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে জিহাদ মিয়াজী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
পুকুরে সাঁতার কাটতে গিয়ে ডুবে গেল জিহাদ
সেনাবাহিনী সেজে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকলেন ৭ জন, অতঃপর...
নোয়াখালীর সদর উপজেলায় সেনাবাহিনীর পরিচয় দিয়ে এক আবুধাবি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের কাছ থেকে চার ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৮ হাজার ৫০০ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
সেনাবাহিনী সেজে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকলেন ৭ জন, অতঃপর...
কুড়িগ্রাম সরকারি কলেজ ‘বাঁধন’-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
'উনত্রিশের আহ্বান, রক্তদানে বাঁচুক প্রাণ' এ প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ গঠনের প্রত্যয়ে ৩০ বছরে পদার্পণ করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’।
কুড়িগ্রাম সরকারি কলেজ ‘বাঁধন’-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ঘর ভাঙার সময় ধসে পড়ল দেয়াল, নারী পোশাক শ্রমিকের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে মাটির ঘর ভাঙার সময় দেয়াল ধসে চাপা পড়ে আছিয়া আক্তার রিপা (৩৫) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
ঘর ভাঙার সময় ধসে পড়ল দেয়াল, নারী পোশাক শ্রমিকের মৃত্যু
আরও পড়ুন
পুকুরে সাঁতার কাটতে গিয়ে ডুবে গেল জিহাদ
বুদ্‌বুদ দেখে পুকুরে ঝাপ দিলেন মা, পরে মিলল দুই বোনের মরদেহ
ডেঙ্গুতে মৃত্যু ৭, রেকর্ড ভর্তি ২২৪৯
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি