ফেনীর প্রবীণ সাংবাদিক ফিরোজ আলম আর নেই

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ০৮:২৬ পিএম


ফেনীর প্রবীণ সাংবাদিক ফিরোজ আলম আর নেই
সাংবাদিক ফিরোজ আলম। ছবি: প্রতিনিধি

ফেনী থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত প্রতিদিনের প্রকাশক, লেখক, ক্রীড়া সাংবাদিক  ফিরোজ আলম আর নেই। 

বিজ্ঞাপন

শনিবার (২৮ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য গেলে সেখানেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। 

আরও পড়ুন

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি মাতা, স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যা সহ অসংখ্য গুণগ্ৰাহী রেখে গেছেন। মরহুম ফিরোজ আলম সোনালী ব্যাংক থেকে অবসর গ্রহন করেন। ফেনী শহরের বিরিঞ্চি কদলগাজী রোডস্থ জিন্নাত আলী মজুমদার বাড়ী নিবাসী মরহুম ছাদেক আহমেদ এর বড় ছেলে দৈনিক সুপ্রভাত সম্পাদক মরহুম ফিরোজ আলম। পারিবারিক সূত্রে জানা যায়, আগামীকাল মরহুমের দাফন কাফন সম্পন্ন  করা হবে। 

বিজ্ঞাপন

ফেনীর প্রবীণ সাংবাদিক ফিরোজ আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ প্রেস ক্লাবের ফেনী জেলা শাখার নেতৃবৃন্দ। 

বিবৃতিতে তারা মরহুমের শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার জীবনের সকল ভুলক্রটি গুলো ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করার জন্য দোয়া করেন।

বিজ্ঞাপন

আরটিভি/এমআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission