ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

সোনা বলে লোহার বার বিক্রির পাঁয়তারা, গ্রেপ্তার ২

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৩ এএম
ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগরীতে সোনার বার হিসেবে বিক্রির উদ্দেশ্যে বহন করা ৪১টি নকল বার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা বারগুলোর ওপর সোনালি রঙের প্রলেপ থাকলেও স্থানীয় স্বর্ণকারের পরীক্ষায় সেগুলোর ভেতরে লোহা পাওয়া গেছে।

বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টার দিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কর্ণহার থানা পুলিশের একটি চেকপোস্টে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাদারীপুরের শিবচর থানার মাগুরখন্ড ফকিরকান্দি এলাকার মনিরুজ্জামান ফকির ওরফে মনির ফকির (৩৪) এবং মৌলভীবাজারের জুড়ি থানার দক্ষিণ সাগরনাল এলাকার জাহিদ হোসেন (২৮)।

জানা গেছে, কর্ণহার থানার কৈকুড়ি মোড়সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্ট পরিচালনাকালে গোদাগাড়ীর ভাগাইল এলাকা থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইক থামানো হয়। এ সময় এতে থাকা তিন যাত্রীর মধ্যে একজন পালিয়ে গেলেও বাকি দুজনকে আটক করে পুলিশ। পরে আটক ব্যক্তিদের তল্লাশি করে একজনের কাঁধে থাকা স্কুলব্যাগ থেকে খবরের কাগজে মোড়ানো ও কসটেপ দিয়ে প্যাঁচানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটের ভেতরে একটি কাগজের বাক্সে রাখা ছিল ৪১টি সোনালি রঙের প্রলেপযুক্ত বারসদৃশ বস্তু।

পুলিশ জানায়, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীনের উপস্থিতিতে স্থানীয় স্বর্ণকারের মাধ্যমে বস্তুগুলো পরীক্ষা করা হয়। এ সময় সোনালি প্রলেপ তুলে ফেললে সেগুলোর ভেতরে লোহার বার পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, পলাতক আরও একজনের সঙ্গে যোগসাজশে তারা দীর্ঘদিন ধরে লোহার বারের ওপর সোনালি রঙের প্রলেপ দিয়ে সেগুলোকে সোনার বারের মতো তৈরি করতেন। পরে প্রকৃত সোনা হিসেবে বিক্রির উদ্দেশ্যে এসব বার বিভিন্ন স্থানে নিয়ে যেতেন। জাহিদ হোসেনের দাবি, মনিরুজ্জামান তাকে ঢাকা থেকে রাজশাহীতে নিয়ে যান।

পুলিশের জব্দ করা ৪১টি বারসদৃশ বস্তুর মোট ওজন ৪ হাজার ২৯ দশমিক ৭৪ গ্রাম। এ ছাড়া ঘটনাস্থল থেকে দুটি মোবাইল ফোন, একটি স্টিলের চাকু, একটি স্কুলব্যাগ, নগদ ৩ হাজার ১৭৪ টাকা ও একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজন এবং পলাতক অজ্ঞাতনামা আরও একজনের বিরুদ্ধে প্রতারণার উদ্দেশ্যে জাল বস্তু প্রস্তুত ও বহনের অভিযোগে কর্ণহার থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শীত আসতে না আসতেই অতিথি পাখির অভয়াশ্রম হয়ে উঠেছে চলনবিল
হেমন্তের দিন ফুরোতে না ফুরোতেই প্রকৃতিতে জানান দিচ্ছে শীতের আগমনি। আর এই শীতের বার্তার সাথে সাথে চলনবিল অতিথি পাখির অভয়াশ্রমে পরিণত হয়েছে। দেশীয় এবং পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর এখন চারিদিক। সোনালি ফসলের মাঠের পোকা এবং বিস্তীর্ণ জলাভূমির মাছ, কাঁকড়া আর শামুক পাখিদের প্রিয় খাবার। এসব খাবারের সন্ধানেই চলনবিল এখন পাখিদের প্রিয় বিচরণ ভূমি।
শীত আসতে না আসতেই অতিথি পাখির অভয়াশ্রম হয়ে উঠেছে চলনবিল
পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে চলবে বিকল্প ট্রেন
নিরাপত্তাজনিত পরিস্থিতিতে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস ও ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িক স্থগিত রেখে বিকল্প রুটে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নতুন ট্রেনটি খুলনা থেকে পোড়াদহ, রাজবাড়ী ও পদ্মা সেতু হয়ে ঢাকায় চলাচল করবে।
পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে চলবে বিকল্প ট্রেন
আকভানের প্রভাবে যশোরে ৪ হাজার হেক্টর ফসলের ক্ষতি
টানা তিনদিনের বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধানের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। কেটে রাখা ধান ভিজে নষ্ট হওয়ার পাশাপাশি ধানের গুণগত মান ও বাজারমূল্য কমে যাওয়ার আশঙ্কা যশোরের চৌগাছা উপজেলার জগন্নাথপুর গ্রামের কৃষক খায়রুল ইসলামের।
আকভানের প্রভাবে যশোরে ৪ হাজার হেক্টর ফসলের ক্ষতি
মজুরি কাঠামো ঘোষণার পর আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা
মজুরি কাঠামো ঘোষণার পরও গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকরা। পরে পুলিশের হস্তক্ষেপে তাদের চেষ্টা ব্যর্থ হয়।
মজুরি কাঠামো ঘোষণার পর আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা
৮ বছর পর চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন শনিবার
দীর্ঘ আট বছর পর শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন।
৮ বছর পর চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন শনিবার
আরও পড়ুন
শীত আসতে না আসতেই অতিথি পাখির অভয়াশ্রম হয়ে উঠেছে চলনবিল
আবারও বাড়ল সোনার দাম
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
সোনার দাম কমল