ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে বজ্রপাতে কিশোরের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৯:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বজ্রপাতে মো. জিহাদ উদ্দিন ওরফে রিয়াদ নামে (১৬) এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চরকৈলাশ গ্রামের তাহের মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

নিহত জিহাদ একই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তাহের মিস্ত্রি বাড়ির মো. বেলাল উদ্দিনের ছেলে। সে পেশায় একজন ইটভাটার শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে হাতিয়া পৌরসভা এলাকায় আকাশ কিছুটা মেঘলা ছিল। দুপুর দেড়টার দিকে জিহাদ গোসল করার জন্য বসতঘর থেকে বের হয়। ওই সময় বসতঘরের পাশেরই একটি রাজকড়ই গাছের নিচে দাঁড়ানো ছিল সে। তখন আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। তাৎক্ষণিক বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) প্রতীক পাল বলেন, খবর পেয়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে ওই কিশোরের মৃত্যু হয়।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি জমিদার বাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল অ্যাকশন র‌্যাপিড ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
পরিত্যক্ত জমিদার বাড়িতে মিলল বিদেশি পিস্তল
লংগদুতে আবাসিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
রাঙামাটির লংগদু উপজেলায় একটি আবাসিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করেছেন সেনাবাহিনীর লংগদু জোনের জোন কমান্ডার।
লংগদুতে আবাসিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ
মুক্তিযোদ্ধার দুই ছেলেকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধারের ঘটনায় বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীনের দুই ছেলেকে মাদক মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ষড়যন্ত্র দাবি করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন পরিবারের সদস্য ও উপজেলার অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধা।
মুক্তিযোদ্ধার দুই ছেলেকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ
উদ্বোধনে দাওয়াত না পেয়ে ক্ষুব্ধ মাতবর, স্কুলছাড়া ৩০ শিশু
নতুন ভবনের উদ্বোধন হয়েছে ঘটা করে। তবে সেই ভবনের দরজা দিয়ে এখন আর নিয়মিত ঢুকছে না গ্রামের একদল শিশু। অভিযোগ, উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে স্থানীয় এক প্রভাবশালী মাতবর ক্ষুব্ধ হওয়ার পর প্রায় ৩০ শিক্ষার্থী কয়েকদিন ধরে বিদ্যালয়ে আসছে না। কেউ কেউ সন্তানদের অন্য বিদ্যালয়ে ভর্তি করানোর চেষ্টাও করছেন।
উদ্বোধনে দাওয়াত না পেয়ে ক্ষুব্ধ মাতবর, স্কুলছাড়া ৩০ শিশু
কুড়িগ্রামে বিক্ষোভের মুখে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজমাল্লীর হাট ফাজিল মাদরাসায় চারটি পদে নিয়োগকে কেন্দ্র করে নিয়োগ বাণিজ্যের পাঁয়তারার অভিযোগে রোববার (৪ অক্টোবর) মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। একপর্যায়ে বিক্ষোভকারীদের তোপের মুখে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ পত্রজমা দিতে বাধ্য হন।
কুড়িগ্রামে বিক্ষোভের মুখে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ
আরও পড়ুন
হাম উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
প্রেমের সম্পর্ক ছিন্ন করতে বলায় যে কাণ্ড ঘটালেন শিক্ষার্থী
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ খেয়ে যে পরিণতি হলো তরুণের