গাজীপুরে ৩ হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৯ মার্চ ২০২৬ , ০৯:০৪ এএম


গাজীপুরে ৩ হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা
ছবি: আরটিভি

গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়ক সংলগ্ন একটি দোকানে অবৈধভাবে প্রায় ৩ হাজার লিটার ডিজেল মজুদ করে রাখার দায়ে এক তেল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী বাইপাস এলাকায় মেসার্স এম এস ফিলিং স্টেশন সংলগ্ন বাবর আলী মার্কেটে এই অভিযান চালানো হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার। 

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী আবুল হোসেন (৬৫) উপজেলার শ্রীফলতলী এলাকার মৃত সালামত উল্লাহের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার জানান, রোববার গভীর রাতে একটি গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে বাবর আলী মার্কেটের একটি দোকানে বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে। এই তথ্যের সত্যতা যাচাই করতে রাতেই সেখানে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই দোকানে ড্রাম ও কন্টেইনারে প্রায় ৩ হাজার লিটার ডিজেল মজুদের প্রমাণ মেলে।

বিজ্ঞাপন

লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়া এভাবে দাহ্য পদার্থ এবং জ্বালানি তেল মজুদ রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ী আবুল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

জরিমানার পাশাপাশি জব্দকৃত বিপুল পরিমাণ ডিজেল সাধারণ গ্রাহকদের কাছে সরকারি নির্ধারিত ন্যায্যমূল্যে দ্রুত বিক্রি করে দেওয়ার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, স্থানীয় বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা এবং অবৈধভাবে অতি মুনাফার আশায় জ্বালানি তেল মজুদ রোধে প্রশাসনের এ ধরনের নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে কালিয়াকৈর থানা পুলিশের একটি দল এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। 

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission