ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে অনুমোদনহীন প্লাস্টিক কারখানায় অভিযান

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে অনুমোদনহীন প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়ে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একজনকে আটক করা হয়েছে। পরে কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লতিফপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লতিফপুর এলাকায় দীর্ঘদিন ধরে নূর প্লাস্টিক নামে একটি কারখানা পরিচালিত হয়ে আসছিল। কারখানার দুর্গন্ধে আশপাশের মানুষের দুর্ভোগ সৃষ্টি হয় বলে অভিযোগ করেন এলাকাবাসী। বিষয়টি একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি। পরে এলাকাবাসী উপজেলা প্রশাসনকে বিষয়টি জানালে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নূর প্লাস্টিক কারখানার বিএসটিআই লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকায় এক লাখ টাকা জরিমানা করা হয়। একই এলাকায় ময়লা-আবর্জনা থেকে প্লাস্টিক তৈরির আরেকটি কারখানায় অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ইমরান হোসেন নামে একজনকে আটক করা হয়।

কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা জানান, বৈধ কাগজপত্র না থাকায় কারখানাটিকে জরিমানা করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়। অভিযান শেষে কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইউটিউব দেখে কমলা চাষ, পিরোজপুরে সফল প্রবাসফেরত ফিরোজ 
গাছের পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে থোকায় থোকায় কমলা। কোনোটি হলুদ, কোনোটি সবুজ। প্রতিটি থোকায় রয়েছে ১০ থেকে ২০টি পর্যন্ত ফল। বাগানে ঢুকতেই চোখে পড়ে এমন দৃশ্য। প্রথম দেখায় মনে হতে পারে, এটি বিদেশের কোনো ফলের বাগান।
ইউটিউব দেখে কমলা চাষ, পিরোজপুরে সফল প্রবাসফেরত ফিরোজ 
ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাস সংঘর্ষে আহত ২০
ঢাকার ধামরাইয়ে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 
ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাস সংঘর্ষে আহত ২০
উত্তাল সাগর: চাতালে পচছে শুঁটকি, সাগরে যেতে পারছেন না জেলেরা
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। বইছে ঝোড়ো হাওয়া, সঙ্গে হচ্ছে বৃষ্টিপাত। বৈরী আবহাওয়ার কারণে বিপাকে পড়েছেন সুন্দরবনের দুবলারচরের শুঁটকি মৌসুমে নিয়োজিত জেলেরা। গত দুই দিন ধরে সাগরে মাছ ধরা বন্ধ রেখে নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন তারা।
উত্তাল সাগর: চাতালে পচছে শুঁটকি, সাগরে যেতে পারছেন না জেলেরা
গাড়ির ওয়েবিলের নামে ১৫০ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় বন্ধু খুন 
এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। 
গাড়ির ওয়েবিলের নামে ১৫০ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় বন্ধু খুন 
ক্লুলেস মামলার রহস্য উদঘাটন পিবিআইয়ের, লাশ গুমের অভিযোগে গ্রেপ্তার ১
জামালপুরে চাঞ্চল্যকর একটি ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় লাশ গুমের অভিযোগে মোস্তাফিজুর রহমান বাচ্চু (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 
ক্লুলেস মামলার রহস্য উদঘাটন পিবিআইয়ের, লাশ গুমের অভিযোগে গ্রেপ্তার ১
আরও পড়ুন
শ্রীপুরে ছুটির পর মিছিল নিয়ে কারখানায় হামলা করলেন শ্রমিকরা
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা
গাজীপুরে লকডাউনে সাড়া নেই, সব চলছে স্বাভাবিক নিয়মে
গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসের ভেতর কাঠের স্তুপে আগুন