ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

কেউ খোঁজ রাখেনি মুক্তিযোদ্ধা আব্বাস আলীর

চিরিরবন্দর সংবাদদাতা

প্রকাশ : ২৬ মার্চ ২০১৮, ০১:০৪ পিএম

স্বাধীনতার পর অনেক মুক্তিযোদ্ধা বিভিন্ন উপাধিতে ভূষিত হলেও কোনো খেতাব মেলেনি স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদার রাখা বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলীর।

তার আশা জীবন সায়াহ্নে এসেও যদি তাকে কোনো খেতাবে ভূষিত করা হয় তাহলে তিনি মরেও শান্তি পাবেন।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পুনট্রি ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের নিজ বাড়িতে বসে আরটিভি অনলাইনকে এসব কথা বলেন আব্বাস আলী।

তার পিতার নাম এম এম আমানুল্ল্যা। তিনি ১৯৫০ সালের ৬ মে জন্মগ্রহণ করেন।

মুক্তিযোদ্ধা আব্বাস আলী ১৯৬৪ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানের শিয়াল কোটে ওয়ালেস অপারেটর হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

৬৮ সালেই পাকিস্তান সেনাবাহিনী আটক করে ফেলতে পারে বিষয়টি টের পেয়ে পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে বাংলাদেশে আসেন আব্বাস আলী।

পরে ১৯৭১ সালে ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দেশকে স্বাধীন করার জন্য মুজিববাহিনীতে যোগদান করেন।

মার্চের দিকে আমবাড়ীকে পাকবাহিনী মুক্ত করতে তিনি ও তার সঙ্গীরা ভেঙে দিয়েছিলেন আমবাড়ী ব্রিজ। এরপরেও পাকবাহিনী জায়গাটি ঘিরে ফেললে তিনি পরিবার নিয়ে ভারতে পালিয়ে যান।

এরপর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম আব্দুর রহিম তাকে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ কার্যক্রমে যোগদান করান।

পরে আব্বাস আলী সোনাবাহিনীতে থাকায় ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কাঁঠলা ইউথ প্রশিক্ষণ ক্যাম্পের সুবেদার মেজর হিসাবে দায়িত্ব পান। এরপর তার নেতৃত্বে কাঁঠলা ইউথ প্রশিক্ষণ ক্যাম্পে ৪৫০ জন মুক্তিযোদ্ধাকে নিয়ে তিনি হাতে-কলমে প্রশিক্ষণ শুরু করেন। ধীরে ধীরে তিনি ৪২৪৯ মুক্তিযোদ্ধাকে প্রশিক্ষণ দেন। এছাড়া তিনি স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনীকে ঘায়েল করতে ট্যাংকের ভেতর অবস্থান করেছিলেন ২২ দিন।

--------------------------------------------------------
আরও পড়ুন: হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ৭ আসামি খালাস পেলেন হাইকোর্টে
--------------------------------------------------------

৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর তিনি অভিমানে খেতাবের আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসায় পর তার আশা-এই সরকার তাকে কোনো খেতাকে ভূষিত করবে। এম এম আব্বাস আলীর স্ত্রী শহীদা আলী আরটিভি অনলাইনকে জানান, মুক্তিযুদ্ধের সময়ে তিনি যে অবদান রেখেছিলেন তার তুলনায় কিছুই পাননি।

সাধারণ মুক্তিযোদ্ধা হিসাবে পাচ্ছেন প্রতি মাসে ১০ হাজার টাকা মুক্তিযোদ্ধা ভাতা। আজ তিনি অসুস্থ। কিন্তু দেখার কেউ নেই। নেই কোনো সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা।

আব্বাস আলীর মেয়ে রেবেকা সুলতানা আরটিভি অনলাইনকে বলেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমরা আট ভাই-বোন লেখাপড়া শিখেও কোনো সরকারি চাকরি পাইনি।

যুদ্ধের সময়ে আব্বাস আলীর সহযোদ্ধা শামসুদ্দিন মোল্লা আরটিভি অনলাইনকে জানান, তিনি সাধারণ কোনো মুক্তিযোদ্ধা নন। স্বাধীনতা যুদ্ধে তিনি যে অবদান রেখেছেন সেই তুলনায় কিছুই পাননি।

পুনট্রি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. নুরে কামাল আরটিভি অনলাইনকে জানান, মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা রেখেছেন তিনি। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। তার কাছে আব্বাস আলীর মুক্তিযুদ্ধে অনেক অবদানের কথা শুনেছি। তাকে সম্মানিত করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।

আরও পড়ুন:

জেবি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
সিইসি’র প্রত্যাহার চেয়ে রাষ্ট্রপতির কাছে ২০ দলের দাবি
জামায়াতের প্রার্থীদের অযোগ্য ঘোষণার দাবি মুক্তিযোদ্ধার সন্তানদের
মিশিগানে বিজয় দিবস পালিত
ছদ্মবেশী মুক্তিযোদ্ধারা বিএনপি-ঐক্যফ্রন্টের ব্যানারে একত্রিত হয়েছে: কাদের