ধর্ষণ মামলায় আ.লীগ নেতা মাসুদ গ্রেপ্তার

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ , ০৯:০০ এএম


ধর্ষণ মামলায় আ.লীগ নেতা মাসুদ গ্রেপ্তার
আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান মাসুদ। ছবি : সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে শিশুকে ধর্ষণের ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (০১ এপ্রিল) বিকেলে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর সগুনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মাসুদ মিয়া জেলার মাদারগঞ্জ উপজেলার কড়ইচূড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য বলে জানা গেছে ।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ বিকেলে শিশুটিকে বাড়িতে একা রেখে শিশুটির মা তার দেবরকে রাস্তায় এগিয়ে দিতে যান। পরে সেখান থেকে শিশুটির মা তার জেঠা শ্বশুরের বাড়িতে যান। 

আরও পড়ুন

এ সুযোগে শিশুটির প্রতিবেশী দাদা মাসুদুর রহমান মাসুদ মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে। এ কথা কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। মা বাড়িতে এলে শিশুটি তার মাকে সব খুলে বলে।

বিজ্ঞাপন

২৮ মার্চ রাতেই শিশুটির মা বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ করেন। এরপর ৩০ মার্চ মামলা নথিভুক্ত হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত মাসুদ পলাতক ছিলেন। বুধবার বিকেলে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বীর সগুনা এলাকায় অভিযান চালিয়ে মাসুদকে গ্রেপ্তার করে পুলিশ।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ সাংবাদিকদের বলেন, অভিযোগ পাওয়ার পরই আসামিকে গ্রেফতারে জন্য অভিযান শুরু করে পুলিশ। ঘটনার চার দিনের মাথায় মেলান্দহ পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission