ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে অবৈধভাবে পাচারকালে ইউরিয়া সার জব্দ 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম
ছবি: আরটিভি

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে সার পাচারকালে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বকশীগঞ্জ পৌর শহরের উত্তর বাজার আল রেজা হাসপাতালের সামনে অটোরিকশায় থাকা এসব সার জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

জানা গেছে, অটোরিকশায় ১৫ বস্তা ইউরিয়া সার বকশীগঞ্জ শহর পেরিয়ে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা অটোরিকশাটি থামান। এ সময় তিনি অটোরিকশায় থাকা ১৫ বস্তা সার অবৈধভাবে নেওয়া হচ্ছে তা নিশ্চিত হয়ে জব্দ করেন। পরে জব্দ করা সারগুলো উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, সারগুলো জব্দ করে কৃষি কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে। তিনি ন্যায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রি করে সরকারি কোষাগারে তা জমা দেবেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার চাচা আবদুল মালেক সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) আইনি প্রক্রিয়া শেষে মালেক সর্দারকে আদালতে পাঠায় কুষ্টিয়া সদর মডেল থানা পুলিশ। পরে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  শনিবার (২১ নভেম্বর) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আবদুল মালেক কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। আবদুল মালেক সর্দার ডাবিরাভিটা গ্রামের মৃত আমির সর্দারের ছেলে এবং এমপি আমির হামজার চাচাতো চাচা। ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে আটকের পর রবিবার সকালে কুষ্টিয়া সদর মডেল থানায় হস্তান্তর করে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া সদর মডেল থানায় দায়ের করা ২৯ নম্বর বৈষম্যবিরোধী মামলায় আবদুল মালেক সর্দারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আরটিভি/এমএ    
এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার
শেরপুরে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শেরপুরে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
চট্টগ্রামে পুলিশের সোর্সকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি, অবস্থা আশঙ্কাজনক
চট্টগ্রামের ফটিকছড়িতে নিজ দোকানে বসে থাকা অবস্থায় মো. আবছার (৪০) নামের পুলিশের এক সোর্সকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা।
চট্টগ্রামে পুলিশের সোর্সকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি, অবস্থা আশঙ্কাজনক
হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন
ময়মনসিংহের হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে থানার অভ্যন্তরে অবস্থিত সেরেস্তা কক্ষে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র রক্ষা করা সম্ভব হয়নি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। এ সময় তাঁরা আগুনে ক্ষতিগ্রস্ত সেরেস্তা কক্ষসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এদিকে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও প্রয়োজনীয় আলামত সংগ্রহে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইম সিন ও ফরেনসিক বিভাগের একটি দল ঘটনাস্থলে কাজ করছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, এ ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মহোদয় ও সিআইডির সদস্যদের সঙ্গে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুব দ্রুত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। আরটিভি/টিআর
হঠাৎ হালুয়াঘাট থানায় আগুন
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা স্বামীর
মানিকগঞ্জের ঘিওরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছেন সজীব মিয়া (৩০) নামে এক যুবক।
স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা স্বামীর
আরও পড়ুন
মেকুরআলগা সীমান্তে ৭ ভারতীয় গরু জব্দ
জামালপুরে দুই মাদক বিক্রেতার কারাদণ্ড
জামালপুরে আগুনে তিন বসতঘর পুড়ে ছাই
জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ