ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

সোলেমান লেংটার মেলার সব কার্যক্রম বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১০:২৮ এএম
ফাইল ছবি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বদরপুরে চলমান ঐতিহ্যবাহী ১০৭তম লেংটার মেলার সবকার্যক্রম বন্ধ ঘোষণা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

৩১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সাত দিনব্যাপী মেলা চলার কথা থাকলেও মাঝপথেই তা বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় মাজার প্রাঙ্গণে মাইকিং করে এ ঘোষণা দেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল। তিনি উপস্থিত ভক্ত, ব্যবসায়ী ও দর্শনার্থীদের দ্রুত শান্তিপূর্ণভাবে মেলা এলাকা ত্যাগ করার আহ্বান জানান। এ সময় মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়াও উপস্থিত ছিলেন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল গণমাধ্যমকে বলেন, ১ এপ্রিল মাগরিবের পর থেকে মেলার সবকার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। আপনারা দূর-দূরান্ত থেকে যারা এখানে এসেছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা ও পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে দ্রুত শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করবেন।

এর আগে মেলাকে কেন্দ্র করে মাদক সেবন, জুয়া, অশ্লীলতা ও নানা অনিয়মের অভিযোগ উঠে। পাশাপাশি জুয়ার ও মাদক ব্যবসায়ীদের হামলায় মাজারের খাদেম আহত হওয়ার ঘটনাও ঘটেছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।

আরও পড়ুন

জানা গেছে, এসব ঘটনার প্রেক্ষিতে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কা করে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং শেষ পর্যন্ত মেলা বন্ধের সিদ্ধান্ত নেয়। মেলা বন্ধ ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় টহল জোরদার করেছে।

সচেতন মহলের মতে, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনতেই প্রশাসনের এ সিদ্ধান্ত সময়োপযোগী। তবে ভবিষ্যতে পরিকল্পনা ও কঠোর নজরদারির ওপর গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন।
রূপগঞ্জে এয়ার কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪
কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায়
দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা পেলেন কুড়িগ্রামের ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোক্তার আলী। ফুল দিয়ে সাজানো রিকশায় চড়িয়ে পুরো উপজেলা ঘুরিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেন সহকর্মীরা। এ সময় সহকর্মীদের এমন ভালোবাসা ও সম্মাননায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায়
নাটোরে ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপি পুত্র মিন্টু আবারও রিমান্ডে
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের বড় ছেলে নুরুজ্জামান মিন্টুর আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
নাটোরে ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপি পুত্র মিন্টু আবারও রিমান্ডে
চাঁদপুরে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ দুই ডাকাত গ্রেপ্তার
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ মহসিন (৩৯) ও মো. সোহেল (২৮) নামে ডাকাতদলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁদপুরে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ দুই ডাকাত গ্রেপ্তার
রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামির যাবজ্জীবন
রাজবাড়ীতে মানবপাচার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের পৃথক ধারায় আরও ৫ লাখ করে অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেছে।
রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামির যাবজ্জীবন
আরও পড়ুন
অনুমতি ছাড়াই শুরু ‘সোলেমান লেংটার মেলা’, বসছে গাঁজার দোকান