ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

পোল্যান্ডে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৩ এএম
পোল্যান্ডের ক্রাকো শহরের প্রধান চত্বরে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। হামলার পর ঘটনাস্থলে অভিযান চালিয়ে হামলাকারীকে আটক করে পুলিশ। ছবি: সংগৃহীত

পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাকোর প্রধান চত্বরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।

শনিবার (৭ নভেম্বর) এ হামলার পর পুলিশ গুলি চালিয়ে হামলাকারীকে আটক করে। তাঁর বাড়ি থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারী ২৪ বছর বয়সী পোলিশ নাগরিক। তার হামলায় নিহতদের মধ্যে চার নারী ও দুই পুরুষ রয়েছেন। আহতদের মধ্যে দুই পুলিশ সদস্যও রয়েছেন। নিহতদের একজন যুক্তরাজ্যের নাগরিক। এছাড়া আহত পাঁচ বিদেশি নাগরিক অস্ট্রিয়া, জার্মানি, পর্তুগাল, রাশিয়া ও যুক্তরাজ্যের বাসিন্দা।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মারচিন কিয়ারভিনস্কি জানিয়েছেন, হামলাকারী উগ্র ডানপন্থি মতাদর্শে প্রভাবিত হয়ে থাকতে পারেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হামলাকারী সামরিক পোশাক পরে এআর-১৫ রাইফেল ব্যবহার করেছিলেন। তার গাড়ি থেকেও বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, হামলাকারীর বাড়ি থেকে দুই নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা তার পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। বাড়িতে আরও অস্ত্র থাকার আশঙ্কায় নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলার খবর পাওয়ার মাত্র তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তাকে আটক করা সম্ভব হয়। একাধিক অস্ত্রোপচারের পর বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল।

এ ঘটনায় ৮ ও ৯ নভেম্বর জাতীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কারোল নাভরোকি। হামলায় হতাহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন ইউরোপের বিভিন্ন দেশের নেতারা।

সূত্র: রয়টার্স

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, শনিবার একই দিনে দুটি কর্মসূচি
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মজুরি, শিক্ষা ও সরকারি সেবার সংকট ঘিরে চলমান আন্দোলন নতুন করে জোরালো হচ্ছে। 
ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, শনিবার একই দিনে দুটি কর্মসূচি
রাশিয়ার তেলবাহী জাহাজ চালিয়ে ব্রিটেনে আটক ভারতীয় নাবিক
রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা অমান্য করে তেল পরিবহনের অভিযোগে আন্তর্জাতিক জলসীমা থেকে একটি জাহাজ জব্দ করেছে যুক্তরাজ্য।
রাশিয়ার তেলবাহী জাহাজ চালিয়ে ব্রিটেনে আটক ভারতীয় নাবিক
ইউরোপজুড়ে একের পর এক বিমানে বোমার হুমকি, বাধাগ্রস্ত ৩০ ফ্লাইট
ইউরোপের বিভিন্ন দেশে একের পর এক বিমানে বোমা হামলার ভুয়া হুমকিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ইউরোপজুড়ে একের পর এক বিমানে বোমার হুমকি, বাধাগ্রস্ত ৩০ ফ্লাইট
বৈঠকে পুতিনের হাতে খামেনির গোপন চিঠি তুলে দিলেন ইরানের নিরাপত্তাপ্রধান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি।
বৈঠকে পুতিনের হাতে খামেনির গোপন চিঠি তুলে দিলেন ইরানের নিরাপত্তাপ্রধান
ফ্রান্সে বিক্ষোভে উত্তাল রাজপথ: গ্রেপ্তার ৪৪৮, আহত ৫৩ পুলিশ
বেতন বাড়ানো ও জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে ফ্রান্সজুড়ে বড় ধরনের বিক্ষোভ ও ধর্মঘট হয়েছে।
ফ্রান্সে বিক্ষোভে উত্তাল রাজপথ: গ্রেপ্তার ৪৪৮, আহত ৫৩ পুলিশ
আরও পড়ুন
সৌদির সড়কে প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় জানা গে‌ল
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় নিহত ৩৩, আহত ৩৯
কুড়িগ্রামে পৌর কর্মচারী হত্যায় ব্যবহৃত কাঁচি উদ্ধার, মাদক সেবনে বাধা দেওয়াই কাল হয় মনসুর আলীর!
জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের কোপে ছোট ভাই নিহত