ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পঞ্চগড়ে পুলিশের মাথা ফাটিয়ে পালালো গরু চোর

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পিএম
ফাইল ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের মাথায় আঘাত করে পালিয়ে গেছে গরু চোরচক্রের এক সদস্য।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যের নাম বনমালী রায়। তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার মাথায় ৪টি সেলাই দেওয়া হয়েছে।

পালিয়ে যাওয়া চোর হলেন— উপজেলার শালবাহান ইউনিয়নের লোহাকাচি গ্রামের রাসেল ইসলাম (৩৩)। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভ্যান ও গরু চুরির একাধিক অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

অপরদিকে আহত পুলিশ সদস্য বনমালী রায় তেঁতুলিয়া মডেল থানায় কর্মরত।

জানা গেছে, গত বুধবার রাতে উপজেলার লোহাকাচি গ্রামের শরিফ উদ্দিনের গোয়াল থেকে দুটি গরু চুরি হয়। এ ঘটনায় গরুর মালিক রাসেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। সে অভিযোগের ভিত্তিতে তেঁতুলিয়া থানার এসআই বদিউজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার বিকেলে রাসেলকে গ্রেপ্তারে তার বাড়ি ঘেরাও করে।

আসামি ঘরের ভেতরে অবস্থান করছে নিশ্চিত হয়ে পুলিশ সদস্য বনমালী রায় দরজার সামনে যান। এ সময় রাসেল অতর্কিত দরজা খুলে দেশীয় অস্ত্র দিয়ে বনমালীর মাথায় সজোরে আঘাত করে পালিয়ে যান। পরে অপর পুলিশ সদস্যরা আহত বনমালীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহফুজা মুনির পূর্বা বলেন, আহত পুলিশ সদস্যের মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তেঁতুলিয়া মডেল থানার ওসি রাশেদুল ইসলাম জানান, আসামি রাসেলের বিরুদ্ধে ভ্যান-গরু চুরির একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারের চেষ্টা করছে। বৃহস্পতিবার সকালে আরও একটি গরু চুরির মামলা হয়। এদিন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের জন্য গেলে হামলা চালিয়ে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
গরু চুরি করতে গিয়ে ধরা নিষিদ্ধ সংগঠনের নেতা ডাবলু 
১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা
গাজীপুরে ‘গরু চোর’ নিহতের ঘটনায় মামলা, আতঙ্কে গ্রামবাসী
গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা