ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সীমান্ত দিয়ে ডিজেল পাচারের চেষ্টা, চুয়াডাঙ্গায় ২১২ লিটার জব্দ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ এএম
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ২১২ লিটার ডিজেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১২ এপ্রিল) রাতে দর্শনা সীমান্তবর্তী এলাকার বড়বলদিয়া গ্রামের হেলাতলা এলাকা থেকে এই ডিজেল জব্দ করা হয়।

আরও পড়ুন

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, রোববার রাতে বড়বলদিয়া বিওপির টহল দল নায়েক ইব্রাহিমের নেতৃত্বে বড়বলদিয়া গ্রামের হেলাতলা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়। চেকপোস্ট এলাকায় তল্লাশি করা হচ্ছিল। রাতে এক ব্যক্তি ভ্যানে একটি ড্রাম নিয়ে সীমান্ত এলাকার দিকে যাচ্ছিলেন। পরে ভ্যানে তল্লাশি চালিয়ে একটি ড্রাম থেকে ২১২ লিটার ডিজেল জব্দ করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জব্দ করা জ্বালানি তেল অবৈধভাবে সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে পাচার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

জব্দ করা তেলের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান কর্নেল নাজমুল।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
ভারতে পাচার চেষ্টাকালে ২৪ টন সার উদ্ধার
গুদামে মজুত ছিল ৭২ বস্তা সার, জব্দের পর ব্যবসায়ীকে জরিমানা