ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

বরগুনায় হামের উপসর্গ নিয়ে আরও ২০ শিশু হাসপাতালে ভর্তি

বরগুনা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১০:২৬ এএম

বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২০ জন ভর্তি হয়েছে।

এ পর্যন্ত হাসপাতালে ভর্তি ২০৩ জনের মধ্যে ৩৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া ৭৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। সবমিলিয়ে ২২৬ জন হাম সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ এসব তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন



তিনি বলেন, আমাদের হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে।

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায় ডা. রেজওয়ানুর আলম জানান, প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। এ জন্য আমরা জেলা সদরসহ আমতলী, পাথরঘাটা ও বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি করে এবং বেতাগীতে ১টি করে আলাদা শয্যা প্রস্তুত রেখেছি।

জেলায় বর্তমানে ৩০টির বেশি শয্যা প্রস্তুত থাকলেও রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্য কর্মীরা।

হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মেহেদী পারভেজ জানান, গত মাসের মাঝামাঝি থেকে জেলায় হামের প্রকোপ দেখা দিয়েছে এবং প্রতিদিন বহির্বিভাগে গড়ে ২০ জন রোগী হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে আসছেন। গুরুতর রোগীদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হচ্ছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাবনায় ‘পাগলা’ শিয়ালের কামড়ে শিশুসহ আহত ১১
পাবনার সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়ালের কামড়ে শিশু ও নারীসহ অন্তত ১১ জন আহত হয়েছে। 
পাবনায় ‘পাগলা’ শিয়ালের কামড়ে শিশুসহ আহত ১১
স্কুল চলাকালে অসুস্থ হয়ে পড়ল একের পর এক শিক্ষার্থী, ঘটনা কী
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয় চলাকালীন অজানা রোগে অসুস্থ হয়ে পড়েছে অন্তত ৫০ জন শিক্ষার্থী। 
স্কুল চলাকালে অসুস্থ হয়ে পড়ল একের পর এক শিক্ষার্থী, ঘটনা কী
রাস্তা থেকে তুলে কিশোরীকে নিয়ে ভাড়া বাসায় ৩ যুবক, অতঃপর...
সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত রিকশায় তুলে নেওয়া হয় ১৪ বছরের এক গৃহপরিচারিকাকে। এরপর একটি ভাড়া বাসায় আটকে রেখে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। 
রাস্তা থেকে তুলে কিশোরীকে নিয়ে ভাড়া বাসায় ৩ যুবক, অতঃপর...
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবনে দুর্বৃত্তের আগুন
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের লেকের পাড়ে কাশবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবনে দুর্বৃত্তের আগুন
স্ত্রীকে নিয়ে যাওয়ায় ‘মাথা নষ্ট’ হয়ে যায় যুবকের, নিলেন ‘চরম সিদ্ধান্ত’
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন জোরপূর্বক নিয়ে যাওয়ায় ক্ষোভে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন জীবন (২০) নামে এক যুবক। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
স্ত্রীকে নিয়ে যাওয়ায় ‘মাথা নষ্ট’ হয়ে যায় যুবকের, নিলেন ‘চরম সিদ্ধান্ত’
আরও পড়ুন
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু  
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু