ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার ঘটনায় যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৮:১১ পিএম
ছবি: আরটিভি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় রাতে টহলের সময় মোটরসাইকেল দিয়ে এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করার ঘটনায় করা হত্যাচেষ্টা ও পুলিশ অ্যাসল্ট মামলার আসামি মারুফ হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা পুলিশ। এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে দামুড়হুদা উপজেলার উজলপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মারুফ হোসেন দর্শনা পৌর এলাকার জয়নগর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে দামুড়হুদা-দর্শনা আঞ্চলিক মহাসড়কের ফায়ার সার্ভিস এলাকায় টহল দিচ্ছিল দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি টিম। এ সময় লোকনাথপুর থেকে দর্শনাগামী একটি মোটরসাইকেলকে বেপরোয়া গতিতে আসতে দেখে থামার সংকেত দেন পুলিশ সদস্যরা। কিন্তু মোটরসাইকেল আরোহী সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে কর্তব্যরত পুলিশ কনস্টেবল আলমগীর হোসেনকে সজোরে ধাক্কা দিয়ে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান তিনি। এতে পুলিশ সদস্য আলমগীর হোসেনের মাথা, চোখ, পিঠ ও পায়ে গুরুতর আঘাত লাগে। তাকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে লাল-কালো রঙের একটি হিরো গ্ল্যামার মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার দামুড়হুদা মডেল থানায় সরকারি কাজে বাধা, পুলিশ সদস্যকে গুরুতর জখম ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়। পরে শুক্রবার দিনগত রাতে উজলপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, গ্রেপ্তার মারুফের বিরুদ্ধে দর্শনা ও ঝিনাইদহের কোটচাঁদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে আরও ৯টি মামলা রয়েছে। আজ বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যন্ত্রপাতি ছাড়াই শিশুর গলায় থাকা কয়েন বের করে প্রশংসা কুড়ালেন তিনি
কোনো জটিল যন্ত্রপাতি ছাড়াই হাতের জাদুতে শিশুর গলায় আটকে যাওয়া পয়সা বের করে তাক লাগিয়ে দিয়েছেন এক স্বাস্থ্যকর্মী। এতে খুশিতে কেঁদে ফেলেন শিশুর মা। এর আগে মায়ের আর্তনাদে চারপাশের অনেক মানুষ ওই চেম্বারে জড়ো হয়েছিল। তবে সফলভাবে পয়েন্টটি বের করার পর মুহূর্তেই পুরো দৃশ্যপট বদলে যায় এবং বারবার কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায় শিশুর মাকে।
যন্ত্রপাতি ছাড়াই শিশুর গলায় থাকা কয়েন বের করে প্রশংসা কুড়ালেন তিনি
চট্টগ্রামের ফিশারিঘাটে দৈনিক শত কোটি টাকার মাছের বাণিজ্য
ভোরের আলো ফোটার আগে, আবছা অন্ধকার থাকতেই কর্মচঞ্চল হয়ে ওঠে চট্টগ্রামের ফিশারিঘাট। ভিড়তে থাকে একের পর এক মাছবোঝাই ট্রলার, নৌযান ও মিনি ট্রাক। শুরু হয় মাছ নামানো, দরদাম আর নিলামের হাঁকডাক। দিনের শুরুতেই এই ঘাটে হয়ে যায় শত কোটি টাকার বাণিজ্য।
চট্টগ্রামের ফিশারিঘাটে দৈনিক শত কোটি টাকার মাছের বাণিজ্য
‘ক্ষমতা পেলে আসল রূপ দেখা যায়’, প্রবাদের সত্যতা মিলল ভূঞাপুরে!
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়ক উপকরণ দেওয়ার জন্য সরকারের বরাদ্দ করা ৫০ হাজার টাকা উত্তোলনের পরও শিক্ষার্থীদের হাতে পৌঁছেনি। 
‘ক্ষমতা পেলে আসল রূপ দেখা যায়’, প্রবাদের সত্যতা মিলল ভূঞাপুরে!
পাইকগাছায় ৬০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ৬০৫ পিস ইয়াবাসহ মনিরুজ্জামান মোড়ল (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
পাইকগাছায় ৬০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা রিয়াজ কচি গ্রেপ্তার
খুলনায় নিজ বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা রিয়াজ কচি গ্রেপ্তার
আরও পড়ুন
শীতের আগেই চলছে খেজুরের রস আহরণের প্রস্তুতি
ইমরান খানকে হত্যার আশঙ্কা, দাবি ছেলে সুলাইমান খানের
ইরাক থেকে চুয়াডাঙ্গা, মাটির নিচে ঘাঁটি গেড়ে সাধনা করছেন এই নারী
প্রসূতির মৃত্যুর পর অবৈধ ক্লিনিক মালিকের কারাদণ্ড