ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ছেলের জীবিকা বাঁচাতে পেট্রোল নিতে লাইনে মা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৪১ এএম
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জের ডেমলা ফিলিং স্টেশনে থেকে ছেলের মোটরসাইকেলের জন্য পেট্রোল নিতে প্রচণ্ড রোদে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এক মাকে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ফিলিং স্টেশটিতে সাগর বৈদ্যের মা বিথিকা রানী বৈদ্য নিজের কষ্ট ভুলে ছেলের জীবিকা বাঁচাতে তেল সংগ্রহে জন্য এসেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারাদেশে জ্বালানি সংকটের প্রভাবে ৫ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার ওই ফিলিং স্টেশনে তেল দেওয়া শুরু হয়। এর আগে বুড়িগোয়ালিনী ইউনিয়নে তেল বিতরণের সময় বিশৃঙ্খলার জেরে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের হাতে ফিলিং স্টেশনের ম্যানেজার মারধরের শিকার হন। ওই ঘটনার প্রতিবাদে ৫ দিন তেল সরবরাহ বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। পরবর্তীতে উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় ইউনিয়নভিত্তিক তেল বিতরণের সিদ্ধান্তে পুনরায় কার্যক্রম শুরু হয়।

তিন সন্তানের জননী বিথিকা রানী বৈদ্য বলেন, আমার ছেলে সাগর বৈদ্য মোটরসাইকেল চালিয়ে ও কৃষি কাজ করে সংসার চালায়। সময়মতো তেল না পাওয়ায় আজ সে কৃষি কাজ করতে গেছে। তাই আমি দুই দিন ধরে তেলের লাইনে অপেক্ষা করছি। আজ সকালে সরকারি-বেসরকারি চাকরিজীবীদের আগে তেল দেওয়া হয়েছে। এরপর সাধারণ মানুষের লাইনে কিছু তেল দেওয়া হলেও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের নিয়ম ছাড়াই তেল দেওয়া হচ্ছে। আমরা প্রায় দুই-তিনশ মানুষ দীর্ঘ লাইনে অপেক্ষায় আছি, জানি না কখন তেল পাব।

স্থানীয় সূত্র জানায়, মুন্সিগঞ্জে দুই হাজারের বেশি মোটরসাইকেল রয়েছে। তেলের সংকটে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা দিশেহারা হয়ে ভিন্ন পেশায় যুক্ত হতে বাধ্য হচ্ছেন। অনেক পরিবারেই পুরুষরা কাজে থাকায় নারীরা পেট্রোল সংগ্রহ করতে ভিড় করছেন।

ইউনিয়নের ইউপি সদস্য দেবাশীষ গায়েন বলেন, অনাকাঙ্ক্ষিত কিছু বিশৃঙ্খলার কারণে তেল দেওয়া বন্ধ ছিল। বর্তমানে ইউনিয়ন পরিষদ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে পুনরায় তেল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে তেল বণ্টন নিশ্চিত করা গেলে জনগণের মধ্যে স্বস্তি ফিরে আসবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সবার অগোচরে পুকুরে ডুবে যায় দেড় বছরের শিশু, অতঃপর...
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরে ডুবে আবু সাঈদ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সবার অগোচরে পুকুরে ডুবে যায় দেড় বছরের শিশু, অতঃপর...
সাগরে ভাসছেন ১৮ জেলে, উদ্ধারে যেতে পারেনি কেউ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচরের দক্ষিণে রূপারচর সংলগ্ন সাগরে চারদিন ধরে বিকল অবস্থায় ভাসছে মাছ ধরার ট্রলার এফবি তাওসীন। 
সাগরে ভাসছেন ১৮ জেলে, উদ্ধারে যেতে পারেনি কেউ
ছাত্রলীগ নেতাকে পালিয়ে যেতে দিয়ে এসআই প্রত্যাহার
নওগাঁর বদলগাছীতে আদালতের পরোয়ানাভুক্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের পর অভিযানে শিথিলতার অভিযোগে দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) অসিত কুমারকে পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে।
ছাত্রলীগ নেতাকে পালিয়ে যেতে দিয়ে এসআই প্রত্যাহার
ছেলেকে গাছে বেঁধে মাকে ধর্ষণ: সেই ৫ আসামির বাড়িতে ভাঙচুর-আগুন
ময়মনসিংহের গফরগাঁওয়ে ছেলেকে গাছের সঙ্গে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে পাঁচ আসামির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধ জনতা। 
ছেলেকে গাছে বেঁধে মাকে ধর্ষণ: সেই ৫ আসামির বাড়িতে ভাঙচুর-আগুন
ভারতে পাচারকালে জাফলং সীমান্তে নারীসহ ৭ জন আটক
উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে পাচারের সময় ২ নারীসহ ৭ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।
ভারতে পাচারকালে জাফলং সীমান্তে নারীসহ ৭ জন আটক
আরও পড়ুন
ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া করে মরিয়মের মরদেহ নেওয়া হয় সাতক্ষীরায় 
স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল সাতক্ষীরা
কলারোয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার