ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ছাত্রলীগ নেতাকে পালিয়ে যেতে দিয়ে এসআই প্রত্যাহার

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পিএম
এসআই অসিত কুমার। ছবি: সংগৃহীত

নওগাঁর বদলগাছীতে আদালতের পরোয়ানাভুক্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের পর অভিযানে শিথিলতার অভিযোগে দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) অসিত কুমারকে পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে।

আসামিকে প্রথম দফায় গ্রেপ্তারের সুযোগ পেয়েও পালিয়ে যেতে দেওয়ার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে।

​গ্রেপ্তারকৃত আসামির নাম রাকিবুল হাসান। তিনি বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রামের বাসিন্দা এবং উপজেলা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত কমিটির সহসভাপতি।

পুলিশ জানায়, একটি সিআর মামলায় (নম্বর ২২২/২৫) তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর ভোরে আক্কেলপুর গ্রামে নিজ বাড়ি থেকে রাকিবুলকে গ্রেপ্তার করে বদলগাছী থানা পুলিশ। অভিযানের নেতৃত্বে ছিলেন এসআই অসিত কুমার। এর আগে উপজেলার ভান্ডারপুর বাজারে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হলে তিনি একটি মোটরসাইকেলে চড়ে সটকে পড়েন। পরবর্তীতে গভীর রাতে পুনরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার বিষয়ে এসআই অসিত কুমার জানান, পরোয়ানা থাকায় রাকিবুলকে ধরতে একাধিকবার চেষ্টা চালানো হয়। ভান্ডারপুর বাজারে প্রথম দফায় ধরতে না পারলেও পরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে প্রথম দফায় তাকে ধরে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার একটি অভিযোগ ওঠার কথা শুনলেও কে বা কারা এমন অভিযোগ করেছেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানেন না বলে জানান তিনি। আসামি গ্রেপ্তারের পরপরই তাকে পুলিশ লাইনে ক্লোজ করার নির্দেশ দেওয়া হয়।

এদিকে অভিযুক্ত রাকিবুলের মা রেহেনা পারভিন জানান, পুলিশ তার ছেলেকে বাড়ি থেকেই ধরে নিয়ে গেছে। তবে লেনদেন বা অসদাচরণের বিষয়ে তিনি পুলিশ সুপারের কাছে কোনো অভিযোগ করেননি বলে দাবি করেন।

বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, প্রথম অভিযানে আসামিকে পেয়েও ছেড়ে দেওয়া বা পালিয়ে যেতে দেওয়ার একটি অভিযোগ পুলিশ সুপারের কাছে পৌঁছানোর পর এসআই অসিত কুমারকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।

সার্বিক বিষয়ে নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, স্থানীয় কোনো আলোচনা বা গুঞ্জনের কারণে নয়, বরং অর্পিত দায়িত্বে অবহেলার কারণেই এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রথমবার অভিযানের সময় আসামিকে গ্রেপ্তারের সুযোগ থাকলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অসাবধানতার কারণে সে পালিয়ে যায়। কর্তব্যে এমন শিথিলতার জন্যই এসআই অসিতকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তীতে অবশ্য তিনি নিজেই ওই আসামিকে গ্রেপ্তার করেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মনপুরার জেলেদের ‘মরার ওপর খাঁড়ার ঘা’, নিষেধাজ্ঞার আগে গভীর নিম্নচাপ
মেঘনার বুকে মাছ ধরেই যাদের সংসার চলে, সেই জেলেদের জীবনে যেন একের পর এক সংকট। সামনে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা শুরুর আগে কয়েকটি দিন মেঘনায় মাছ শিকার করে পরিবারের ভরণপোষণের অর্থ জোগাড়ের আশায় ছিলেন মনপুরার জেলেরা। কিন্তু সেই আশাতেও বাধা হয়ে দাঁড়িয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ। আগামী ৮ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষায় ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হওয়ার কথা রয়েছে। নিষেধাজ্ঞার আগে শেষ সময়ে নদীতে মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছিলেন মনপুরার বহু জেলে। তাদের আশা ছিল, নিষেধাজ্ঞার ২২ দিন মাছ ধরতে না পারায় যে আয়-রোজগারের ঘাটতি তৈরি হবে, তার কিছুটা আগে মাছ ধরে পুষিয়ে নেবেন। তবে এরই মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে নদী ও সাগরে মাছ ধরতে যাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে জেলেদের মধ্যে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার রাতে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে নিষেধাজ্ঞার আগে কয়েকদিন নদীতে মাছ ধরে সংসারের প্রয়োজন মেটানোর পরিকল্পনা করেছিলেন মনপুরার জেলেরা। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে মাছ ধরতে না পারলে তাদের সামনে আরও কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। জেলেদের ভাষ্য, বছরের বড় একটি সময় নদী ও সাগরে মাছ ধরেই তাদের সংসার চলে। মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা, বৈরী আবহাওয়া এবং নদীতে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ার কারণে অনেক সময় ধারদেনা করে সংসার চালাতে হয়। নিষেধাজ্ঞার আগে মাছ ধরার সুযোগটুকুও যদি আবহাওয়ার কারণে নষ্ট হয়, তাহলে পরিবারের খাবার, নৌকার জ্বালানি, জাল মেরামত ও অন্যান্য খরচ জোগাড় করা কঠিন হয়ে পড়বে। স্থানীয় জেলেরা বলছেন, একদিকে সামনে ২২ দিনের নিষেধাজ্ঞা, অন্যদিকে তার আগেই গভীর নিম্নচাপ সব মিলিয়ে তাদের জীবনে যেন ‘মরার ওপর খাঁড়ার ঘা’। তবে আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জেলেদের দাবি, বৈরী আবহাওয়ার কারণে তারা মাছ ধরতে না পারলে নিষেধাজ্ঞার সময় ও পরবর্তী সময়ে তাদের পরিবারগুলোর জন্য কার্যকর সহায়তা নিশ্চিত করা হোক। মেঘনার তীরে এখন তাই একটাই প্রশ্ন নিষেধাজ্ঞার আগে যে ক’দিন মাছ ধরে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখেছিলেন জেলেরা, গভীর নিম্নচাপের বৈরী আবহাওয়া সেই স্বপ্নকে কতটা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেয়। আরটিভি/এসআর  
মনপুরার জেলেদের ‘মরার ওপর খাঁড়ার ঘা’, নিষেধাজ্ঞার আগে গভীর নিম্নচাপ
চাঁদপুরে নিখোঁজ কিশোর রাতুলকে বান্দরবান পাহাড় থেকে উদ্ধার
নিখোঁজের প্রায় ১২ ঘণ্টার মধ্যে ৭ম শ্রেণির শিক্ষার্থী চাঁদপুরের ছেলে রাতুল দেবনাথ (১৩)-কে বান্দরবান থেকে উদ্ধার করেছে মতলব উত্তর থানা পুলিশ। 
চাঁদপুরে নিখোঁজ কিশোর রাতুলকে বান্দরবান পাহাড় থেকে উদ্ধার
প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
রাজবাড়ীর পাংশায় রুনা খাতুন (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীকে হত্যা মামলার প্রধান আসামি মিলন শেখকে (২০) যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা- অনাদায়ে আরও এক বছরের দণ্ডাদেশ দিয়েছেন আদালত।
প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
সবার অগোচরে পুকুরে ডুবে যায় দেড় বছরের শিশু, অতঃপর...
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরে ডুবে আবু সাঈদ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সবার অগোচরে পুকুরে ডুবে যায় দেড় বছরের শিশু, অতঃপর...
সাগরে ভাসছেন ১৮ জেলে, উদ্ধারে যেতে পারেনি কেউ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচরের দক্ষিণে রূপারচর সংলগ্ন সাগরে চারদিন ধরে বিকল অবস্থায় ভাসছে মাছ ধরার ট্রলার এফবি তাওসীন। 
সাগরে ভাসছেন ১৮ জেলে, উদ্ধারে যেতে পারেনি কেউ
আরও পড়ুন
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার ছাত্রলীগ কর্মী
ভ্যান চালিয়ে যাচ্ছিলেন ফারুক, মুহুর্তেই পিষে দিলো বাস 
অতিষ্ঠ হয়ে ছেলেকে জেলে পাঠালেন বাবা
হত্যা মামলায় আসামি সাংবাদিক, চেনেনই না বাদী