ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

নৌকায় বসা নিয়ে দুই যাত্রীর বাগবিতণ্ডা, ঘুষিতে একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১০:০২ পিএম
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকায় বসা নিয়ে তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের কিল-ঘুষিতে হানিফ মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার(২৬ এপ্রিল) দুপুরে উপজেলার নৌঘাটে এ ঘটনা ঘটে।

নিহত হানিফ মিয়া বগডহর গ্রামের বাসিন্দা ও মুনসুর আলী মিয়ার বাড়ির মৃত হারিছ মিয়া ছেলে।

আরও পড়ুন

স্থানীয়দের বরাতে জানা যায়, হানিফ মিয়া নদীপথে নৌকায় করে মেয়ের বাড়ি যাচ্ছিলেন। যাত্রাপথে নৌকার নিচে বসার জায়গা নিয়ে একই গ্রামের এলেম খাঁর সঙ্গে তার প্রথমে বাগ-বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় এলেম খাঁর কিল-ঘুষিতে হানিফ মিয়া গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে মিলল কিশোরীর মরদেহ
কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে গলায় গামছা পেঁচানো জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের পাশে একটি সিএনজিচালিত অটোরিকশাও পাওয়া গেছে।
রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে মিলল কিশোরীর মরদেহ
শিবগঞ্জে সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের আয়োজনে অনার্স ১ম বর্ষ (২০২৫-২৬) এবং একাদশ (২০২৬-২৭) শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শিবগঞ্জে সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠিত
নিখোঁজের চার দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার
রাজবাড়ীতে নিখোঁজের চার দিন পর চৌধুরী ফুয়াদ হাসান রোহান (২১) নামে এক কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। 
নিখোঁজের চার দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার
কচুয়ায় ৩ ড্রেজার ধ্বংসসহ হাজার টাকা জরিমানা
চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল ইউনিয়নের মেঘদাইর ও বক্সগঞ্জ এলাকায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানের সময় উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড বা কারাদণ্ড প্রদান করা সম্ভব হয়নি।
কচুয়ায় ৩ ড্রেজার ধ্বংসসহ হাজার টাকা জরিমানা
বাংলাদেশে বেড়াতে আসা জার্মান পর্যটকের চুরি যাওয়া সম্পদ উদ্ধার কতদূর?
জার্মানি থেকে বাংলাদেশে প্রথমবারের মতো বেড়াতে এসেছেন কিরিল লেন্ডার উইবার। কিন্তু, প্রতারকের খপ্পরে পড়ে নিজের ল্যাপটপ-ক্যামেরা হারিয়ে এখন দিশেহারা তিনি।
বাংলাদেশে বেড়াতে আসা জার্মান পর্যটকের চুরি যাওয়া সম্পদ উদ্ধার কতদূর?
আরও পড়ুন
ধামরাইয়ে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
দোকানে কাজ করছিলেন জীবন, এসি বিস্ফোরণে মুহুর্তেই সব শেষ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, নিহত ১