ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

দোকানে কাজ করছিলেন জীবন, এসি বিস্ফোরণে মুহুর্তেই সব শেষ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পিএম
এসির পুরোনো ছবি

রাজধানীতে এসি মেরামতের সময় কম্প্রেসার বিস্ফোরণে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনে এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস নামে একটি দোকানে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জীবন বর্মন (২৬) গাইবান্ধা সদর উপজেলার বাটপাড়া গোপালপুর গ্রামের সচিন্দ্র বর্মনের ছেলে।

দোকান মালিক বিপ্লব চন্দ্র দাস জানান, নয়াপল্টনের একটি ভবনের নিচতলায় তার ফ্রিজ ও এসি মেরামতের দোকান। কয়েকজন কর্মচারী মিলে ওই ভবনের দ্বিতীয় তলায় থাকতেন। জীবন কয়েক দিন আগে দোকানে কাজ নেন। মঙ্গলবার সকালে তিনি দোকানে একাই ছিলেন। হঠাৎ কম্প্রেসার বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই অনিক বর্মন জানান, কয়েক দিন আগে নয়াপল্টনের এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস নামে ওই দোকানে কাজ নেন জীবন। সেখানেই থাকতেন তিনি। সকালে হঠাৎ বিস্ফোরণে আহত হওয়ার পর হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্টন থানা পুলিশ তদন্ত করছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কারওয়ান বাজারে মেট্রোরেল লাইনে কুকুর, কিছুক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেলের লাইনে কুকুর উঠে পড়ায় উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয়েছে।
কারওয়ান বাজারে মেট্রোরেল লাইনে কুকুর, কিছুক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭
মঙ্গলবার (৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭
শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও ল্যাপটপসহ ৩২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (৬ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
প্রেমিকের মৃত্যুর খবর শোনার পর চলে গেলেন প্রেমিকাও
প্রেমিকের মৃত্যুর খবর জানার পর ২৯ বছর বয়সী এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত প্রেমিকার নাম তন্ময়ী মন্ডল।
প্রেমিকের মৃত্যুর খবর শোনার পর চলে গেলেন প্রেমিকাও
আরও পড়ুন
আদালত থেকে আবারও পালালেন সেই আসামি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, নিহত ১
ফ্লোরিডায় স্কুলবাস উল্টে প্রাণ গেল শিক্ষার্থীসহ ২ জনের
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে