ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

একযোগে দায়িত্ব ছাড়লেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০১:৪২ পিএম
ফাইল ছবি

নজিরবিহীন এক ঘটনা ঘটেছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে। একযোগে অতিরিক্ত প্রশাসনিক দায়িত্ব ছেড়ে দিয়েছেন প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যানসহ বিশ্ববিদ্যালয়টির ২০ শিক্ষক। এতে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক শূন্যতা তৈরি হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে পৃথক বার্তার মাধ্যমে এ দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নায়লা ইয়াসমিন।

আরও পড়ুন

তিনি জানান, নানা ধরনের অসন্তোষ ও ক্ষোভের কারণে অতিরিক্ত দায়িত্বে থাকা ২০ জন শিক্ষক আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগের ঘোষণা দেওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহকারী প্রক্টর মো. রাকিবুল আলম, সিএসই বিভাগের চেয়ারম্যান মো. সাবাব জুলফিকার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা তনুজা ইয়াসমিন, প্রভোস্ট (ভারপ্রাপ্ত) মাজহারুল হক জুবায়েদ ও রোকসানা পারভীন।

এছাড়া সহকারী প্রক্টর মো. মসীহ ইবনে ইয়াছিন আদন, মো. সোহানুল ইসলাম ও আতিয়া ফাইরুজ এবং হাউস টিউটর সুরাইয়া খানম মীম, ওয়াহিদ কায়সার ও মো. আসাদুজ্জামান, গণিত বিভাগের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, রোভার স্কাউট ইনচার্জ মো. হারুন অর রশিদ, ক্রীড়া ইনচার্জ মো. এবাদুর রহমান এবং ছাত্রী হলের হাউস টিউটর মো. সাইফুল ইসলামও পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. রাকিবুল আলম বলেন, আজ থেকে আমি সহকারী প্রক্টর (ভারপ্রাপ্ত) ও চেয়ারম্যানের দায়িত্বে নেই। কিছু কারণে এই দায়িত্বগুলো থেকে সরে দাঁড়িয়েছি।

একই ধরনের বার্তা দিয়েছেন ছাত্র পরামর্শক ও নির্দেশক (ভারপ্রাপ্ত) তনুজা ইয়াসমিন এবং প্রভোস্ট (ভারপ্রাপ্ত) মাজহারুল হক জুবায়েদও।

এদিকে একযোগে এত সংখ্যক শিক্ষক দায়িত্ব ছাড়ায় বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের প্রশাসনিক শূন্যতা তৈরি হয়েছে। পদত্যাগকারী শিক্ষকরা ব্যক্তিগত কারণ ও ‘কিছু অনিবার্য পরিস্থিতির’ কথা উল্লেখ করলেও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া জানায়নি কর্তৃপক্ষ।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নোবিপ্রবিতে জমকালো আয়োজনে শুরু বিটিসি ও এমআইএস ডে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী ‘বিটিসি ও এমআইএস ডে ২০২৬' এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 
নোবিপ্রবিতে জমকালো আয়োজনে শুরু বিটিসি ও এমআইএস ডে
এবার রাবি প্রশাসনকে ‘ননসেন্স ও গাম্বাট’ বললেন সালাহউদ্দিন আম্মার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে ‘ননসেন্স ও গাম্বাট’ ব্যক্তিরা বসে আছেন বলে মন্তব্য করেছেন রাকসুর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মার।
এবার রাবি প্রশাসনকে ‘ননসেন্স ও গাম্বাট’ বললেন সালাহউদ্দিন আম্মার
রাজশাহীতে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
রাজশাহীতে মেডিকেল রিসার্চ বাংলাদেশ (Medical Research Bangladesh) ও রোটার‍্যাক্ট ক্লাব অব আরএমসি পাইওনিয়ারের (Rotaract Club of RMC Pioneer) যৌথ উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহীতে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ চন্দন সূত্রধরের মৃত্যু, বেরোবিতে শোক
জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি জমান বেরোবি শিক্ষার্থী চন্দন সূত্রধর রাজ। তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সংগঠনটি।
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ চন্দন সূত্রধরের মৃত্যু, বেরোবিতে শোক
নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি
আরও পড়ুন
নোবিপ্রবিতে জমকালো আয়োজনে শুরু বিটিসি ও এমআইএস ডে
এবার রাবি প্রশাসনকে ‘ননসেন্স ও গাম্বাট’ বললেন সালাহউদ্দিন আম্মার
যে সড়কে প্রাণ গেল মাইশার, সেই সড়কেই জানাজা
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ চন্দন সূত্রধরের মৃত্যু, বেরোবিতে শোক