ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মতত্ত্ব অনুষদে এত শিক্ষক থাকলেও কেন কোরআনিক মিউজিয়াম নেই—প্রশ্ন ইবি প্রোভিসির

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩২ এএম
বক্তব্য রাখছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক ড. এমতাজ হোসেন। ছবি: আরটিভি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক ড. এমতাজ হোসেন আক্ষেপ প্রকাশ করে বলেছেন, বিগত ৫০০ বছরে আমরা মুসলমানেরা জ্ঞানের জগতে কী অবদান রাখতে পারছি? কেন পাচ্ছি না? দুর্বল দিকগুলো কোথায়? আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদে এতো শিক্ষক থাকা সত্ত্বেও কেন কোরআনিক মিউজিয়াম নেই? মক্কা-মদিনায় কোরআনিক মিউজিয়াম থাকলে দ্বিতীয়টি হওয়ার কথা ছিল ইবিতে। আমি ধর্মতত্ত্ব অনুষদকে অনুরোধ করবো— আপনারা এটি শুরু করেন। একদিন তা ফুলে-ফলে সারা বাংলাদেশে এর শাখা হবে। মানুষ আসবে, আমাদের দেখবে, আমাদের অনুসরণ করবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া’র ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ইবি উপ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন তা হুট করে হয়তো পরিবর্তন করতে পারবো না। তবে আমরা ধারাটা চালু করে যাবো। বর্তমান প্রশাসন সেই লক্ষ্যের দিকে ধাবিত হচ্ছে। আমরা ইতোমধ্যেই একাডেমিক কাউন্সিলে কিছু সিদ্ধান্ত নিয়েছি। বাগদাদ ধ্বংসের মধ্য দিয়ে ইসলামী জ্ঞানের জগতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, সেই শূন্যতা পুনরুদ্ধার করার এখন সুযোগ আসছে। সেই সুযোগটা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা গ্রহণ করবে বলে আমি আশাবাদী।

সভায় সংগঠনটির শাখা সভাপতি এস এম শামীমের সভাপতিত্বে ও আসাদুল্লাহ আল গালিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. জাকির হুসাইন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হাছানাত আলী ও জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহমুদুল হাসান। এসময় সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা অংশ নেন।

সভায় বক্তারা মাদ্রাসা শিক্ষার ঐতিহ্য রক্ষা, বর্তমান সংকট মোকাবিলা ও সামগ্রিক শিক্ষাব্যবস্থার ভিত্তি সুদৃঢ় করতে ইবতেদায়ী স্তরকে শক্তিশালী করার আহ্বান জানান। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিভাগ ও আবাসিক হলে প্রশাসনকে কুরআন শিক্ষার ব্যবস্থা গ্রহণ ও মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর নামে একটি স্থাপনার নামকরণের দাবি সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি। পাশাপাশি মাদ্রাসাশিক্ষার উচ্চতর পঠন-পাঠনের পথ সুগম করতে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন তারা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
চলমান অচলাবস্থা নিরসনে জরুরি সভা ডেকেছে চুয়েট শিক্ষক সমিতি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসন ও পরবর্তী করণীয় নির্ধারণে জরুরি সাধারণ সভা আহ্বান করেছে চুয়েট শিক্ষক সমিতি। আগামী ২৫ নভেম্বর (বুধবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হবে। গত ২৩ নভেম্বর (সোমবার) চুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হাছান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিনিধি দলের সঙ্গে চুয়েট শিক্ষক সমিতির প্রতিনিধি দলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, চুয়েটে চলমান অচলাবস্থার কারণে বিভিন্ন ধরনের জটিলতা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায়, শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার আলোচনাসমূহ শিক্ষক সমিতির সদস্যদের অবহিতকরণ এবং বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে চলমান অচলাবস্থা নিরসনে পরবর্তী করণীয় নির্ধারণ-কে এই জরুরি সভার আলোচ্যসূচি হিসেবে রাখা হয়েছে। চুয়েট শিক্ষক সমিতির পক্ষ থেকে এই জরুরি সাধারণ সভায় সমিতির সকল সদস্যকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। আরটিভি/এসআর
চলমান অচলাবস্থা নিরসনে জরুরি সভা ডেকেছে চুয়েট শিক্ষক সমিতি
নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো গ্রিক ট্র্যাজেডি নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ 
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হয়েছে গ্রিক ট্র্যাজেডিনির্ভর নাটক ‘প্রমিথিউস বাউন্ড’। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘ওয়েস্টার্ন ক্ল্যাসিক্যাল ড্রামা’ পরীক্ষার অংশ হিসেবে নাটকটির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। 
নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো গ্রিক ট্র্যাজেডি নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ 
যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান, দোয়া মাহফিল এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগের বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
চতুর্থ বাংলাদেশি হিসেবে টিডব্লিউএএস অ্যাওয়ার্ড পেলেন মাভাবিপ্রবি শিক্ষক ড. রাশেদ
সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও চাকরি অব্যাহত রাখতে পেয়েছিলেন ব্ল্যাঙ্ক চেকের আকর্ষণীয় প্রস্তাব। তবে দেশের মাটিতে গবেষণার স্বপ্ন নিয়ে দেশে ফিরে আসেন তিনি।  সেই গবেষণার স্বীকৃতি হিসেবেই এবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান সংস্থা The World Academy of Sciences (TWAS) ঘোষিত ২০২৬ সালের ‘TWAS–Atta-ur-Rahman Award in Chemistry’ অর্জন করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু রাশেদ। বাংলাদেশের চতুর্থ ব্যক্তি হিসেবে সম্প্রিতি তিনি এ সম্মাননা অর্জন করেছেন। পরিবেশের নমুনায় জৈব দূষণ শনাক্তকরণের জন্য সেমিকন্ডাক্টর মেটাল অক্সাইড ন্যানোস্ট্রাকচার ব্যবহার করে সাশ্রয়ী নন-এনজাইমেটিক ইলেকট্রোকেমিক্যাল সেন্সর উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। উন্নয়নশীল বিশ্বের বিজ্ঞানীদের গবেষণায় অবদান ও উৎকর্ষকে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে TWAS-এর এ পুরস্কার বিশেষ গুরুত্ব বহন করে। পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে ড. আবু রাশেদ বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে গবেষকদের কাজ সাধারণ মানুষের কাছে সেভাবে পরিচিতি পায় না। এ অবস্থায় আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া তাঁর জন্য আনন্দের ও অনুপ্রেরণার। তবে এ অর্জনের কৃতিত্ব তিনি এককভাবে নিতে চান নি তিনি। গত পাঁচ বছর ধরে তার সঙ্গে কাজ করা শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম ও গবেষণাপত্র প্রকাশে অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, গবেষণার পথে নানা প্রতিবন্ধকতা থাকলেও তিনি কাজ চালিয়ে গেছেন। তার লক্ষ্য কম খরচে সহজ ও কার্যকর প্রযুক্তি উদ্ভাবন, যা খাদ্য ও পরিবেশে অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশসহ বিভিন্ন দূষণ শনাক্তকরণে কাজে আসবে। ভবিষ্যতে দেশে গবেষণার পরিসর বাড়ানোর পাশাপাশি একটি আন্তর্জাতিক মানের ভৌত বিজ্ঞান ইনস্টিটিউট প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন তিনি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম বলেন, ড. আবু রাশেদের এ অর্জন নিঃসন্দেহে মাভাবিপ্রবির জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। আন্তর্জাতিক পর্যায়ে এ ধরনের স্বীকৃতি শুধু একজন গবেষকের ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি পুরো বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতা ও একাডেমিক অগ্রগতির পরিচায়ক। তার গবেষণাকর্ম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিচিতি ও র্যাঙ্কিং এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।  তিনি বলেন, এ অর্জন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীদেরও গবেষণায় আগ্রহী ও অনুপ্রাণিত করবে। বিশ্ববিদ্যালয়ে গবেষণার মানোন্নয়ন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং গবেষকদের সহযোগিতায় প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি চাই, মাভাবিপ্রবির গবেষকেরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জন করুক এবং তাঁদের গবেষণার সুফল দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগুক। এদিকে ড. আবু রাশেদের এ অর্জন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শুভেচ্ছা জানান।  সৌদির প্রস্তাব ফিরিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত ড. আবু রাশেদের কর্মজীবনের একটি উল্লেখযোগ্য অধ্যায় সৌদি আরবের Najran University-তে গবেষক হিসেবে দায়িত্ব পালন। সেখানে Postdoctoral Research Fellow হিসেবে কাজ করার সময় তার গবেষণার দক্ষতা ও অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে তাঁকে সেখানে থেকে কাজ চালিয়ে যাওয়ার আকর্ষণীয় প্রস্তাব দেওয়া হয়।  তার বক্তব্য অনুযায়ী, এ প্রস্তাবে এমনকি ‘ব্ল্যাঙ্ক চেকের’ কথাও বলা হয়েছিল। তবে বিদেশে কাজের সুযোগ ও আর্থিক সুবিধার চেয়ে দেশে ফিরে দেশের ছাত্রদের নিয়ে গবেষণার মাধ্যমে অবদান রাখাকেই প্রাধান্য দেন তিনি। পরবর্তী সময়ে দেশে ফিরে মাভাবিপ্রবিতে গবেষণা কার্যক্রম চালিয়ে যান। গবেষণা ও শিক্ষাজীবনে ড. আবু রাশেদ ড. মো. আবু রাশেদের জন্ম ২১ মে ১৯৮৫ সালে মেহেরপুর জেলায় । তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে রসায়নে স্নাতক (সম্মান) এবং ভৌত রসায়ন (ইলেকট্রোকেমিস্ট্রি) বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে জাপানের Japan Advanced Institute of Science and Technology (JAIST) থেকে Materials Science বিষয়ে ২০১৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে ২০১৬ সালে মাভাবিপ্রবির রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন তিনি। পরবর্তী সময়ে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২১ সালের ৩০ জুন থেকে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে সৌদি আরবের Najran University-তে Postdoctoral Research Fellow এবং জাপানের JAIST-এ Visiting Researcher হিসেবে কাজ করেছেন। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র Electro-analytical Chemistry, Electrochemical Sensor, Surface Chemistry, এবং Photo-chemical Sensor । Google Scholar-এর তথ্য অনুযায়ী, তার প্রকাশিত আন্তর্জাতিক গবেষণাপত্রের সংখ্যা ৫১ টি। এর মধ্যে ২৯ টি Q1 জার্নালে প্রকাশিত। গবেষণাপত্রগুলোর মোট উদ্ধৃতির সংখ্যা ১ হাজার ৫৩৬ এবং H-index ২৫। এ ছাড়া তাঁর নামে যুক্তরাষ্ট্রের চারটি পেটেন্ট রয়েছে। এছাড়াও গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি, United Group Research Award-2017 এবং মাভাবিপ্রবি Research Excellence Award-2026 ও  Gold Medal 51 edition of Geneva Invention-2026  অর্জন করেছেন। তাঁর এ আন্তর্জাতিক অর্জন দেশের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক গবেষণায় নতুন সম্ভাবনা তৈরি করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। আরটিভি/এসআর
চতুর্থ বাংলাদেশি হিসেবে টিডব্লিউএএস অ্যাওয়ার্ড পেলেন মাভাবিপ্রবি শিক্ষক ড. রাশেদ
আরও পড়ুন
ইবিতে শহিদ সাজিদ হত্যার বিচার ও হলের নামকরণের দাবিতে মানববন্ধন
ইবিতে সমাবর্তনের নিবন্ধন ফি কমানোর দাবিতে স্মারকলিপি
বিভিন্ন বিভাগে ১৮ জন শিক্ষক নেবে ইসলামী বিশ্ববিদ্যালয়
এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার