ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কালবৈশাখীর তাণ্ডবে স্কুলের গেট ভেঙে পড়ল শিক্ষার্থীদের ওপর, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১১:০৭ পিএম
ছবি: সংগৃহীত

পটুয়াখালী শহরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে একটি বিদ্যালয়ের প্রবেশপথের গেট ভেঙে আয়ান চন্দ্র (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় আরও ৪-৫ জন শিক্ষার্থী সামান্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে পটুয়াখালী কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার আয়ানের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে দুই সহপাঠীর সঙ্গে বিদ্যালয় থেকে বের হওয়ার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ের তীব্রতা বাড়লে দায়িত্বরত দারোয়ান গেটটি খোলার বা নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু বাতাসের বেগে গেটটি উপড়ে শিক্ষার্থীদের ওপর পড়ে যায়। আয়ানের দুই বন্ধু দ্রুত সরে যেতে সক্ষম হলেও আয়ান গেটের নিচে চাপা পড়ে গুরুতর জখম হয়।

আহত আয়ানকে প্রথমে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত ও বিশেষায়িত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

বিদ্যালয়ের উপাধ্যক্ষ সাহনাজ আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নবনির্মিত এই গেটটি ঝড়ের প্রচণ্ড তীব্রতায় ভেঙে পড়েছে। দারোয়ান গেটটি ধরে রাখার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হন। তিনি আরও জানান, অন্য আহত শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা শেষে যার যার বাড়িতে ফিরে গেছে।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
শুরু হচ্ছে নিষেধাজ্ঞা, হতাশা নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা
অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং যন্ত্রে বদলে যাচ্ছে পায়রা বন্দর
এক বাড়িকে সুবিধা দিতে ৪১ লাখ টাকার সেতু!
পটুয়াখালীর চর বিজয় দ্বীপে দেখা মিললো দৃষ্টিনন্দন ভেরডিটার ফ্লাইক্যাচার পাখি