ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

স্কুলে ক্লাস চলাকালে বজ্রপাত, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ১৮

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির রামগড় উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে বজ্রপাতে ১৭ শিক্ষার্থী ও এক শিক্ষক আহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। আহতদের রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের কারও অবস্থা গুরুতর নয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা আকতার জানান, বেলা সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ের আঙিনায় একটি গাছের ওপর বজ্রপাত হয়। এতে আগুনের ফুলকি চারদিকে ছড়িয়ে পড়ে। ওই সময় টিনশেড ভবনের পাশাপাশি দুটি শ্রেণিকক্ষে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস চলছিল। বিকট শব্দ ও আগুনের ফুলকির তাপে আতঙ্কিত হয়ে দুই শ্রেণির ১৭ শিক্ষার্থী আহত হয়। এ ছাড়া চতুর্থ শ্রেণিতে পাঠদানরত শিক্ষক শাহনা আফরোজও অসুস্থ হয়ে পড়েন।

ঘটনার পরপরই আহত শিক্ষার্থী ও শিক্ষককে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক অন্তু বড়ুয়া জানান, বিকট শব্দে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছিল। জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জনবল সংকটের অজুহাতে অবহেলা, আলীকদম হাসপাতালে ময়লার স্তূপ
বান্দরবানের আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে চলছে চিকিৎসাসেবা। হাসপাতালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে ভোগান্তিতে পড়ছেন রোগী, স্বজন ও দর্শনার্থীরা। এতে চিকিৎসা নিতে এসে উল্টো স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন রোগীরা।
জনবল সংকটের অজুহাতে অবহেলা, আলীকদম হাসপাতালে ময়লার স্তূপ
নোয়াখালীতে মাদরাসাছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আরফাত হোসেন ওরফে আদিব (১০) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিয়েছে পুলিশ।
নোয়াখালীতে মাদরাসাছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন
খুলনায় সরকারি কলেজের ফটকে তালা দিয়ে আগুন
খুলনার বটিয়াঘাটা সরকারি মহাবিদ্যালয়ের প্রধান ফটকে গভীর রাতে তালা লাগিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
খুলনায় সরকারি কলেজের ফটকে তালা দিয়ে আগুন
ঘুমন্ত স্বামীকে শিল দিয়ে পিটিয়ে হত্যা করলেন স্ত্রী
স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে দীর্ঘদিনের দাম্পত্যকলহের জেরে ঘুমন্ত অবস্থায় স্বামীকে শিল দিয়ে মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।
ঘুমন্ত স্বামীকে শিল দিয়ে পিটিয়ে হত্যা করলেন স্ত্রী
বাসার সামনেই স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালাল কিশোর
কুষ্টিয়া শহরে বাসার সামনে দাঁড়িয়ে কলবেল চাপার সময় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করেছে এক কিশোর।
বাসার সামনেই স্কুলছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালাল কিশোর
আরও পড়ুন
ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত
একসঙ্গে চিরনিদ্রায় শায়িত বজ্রপাতে নিহত ৬ জন
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের