ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির জমকালো আয়োজন

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম
ছবি: আরটিভি

ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে “প্রতিবন্ধী মানে প্রতিভাবন্দি নয়” স্লোগানকে সামনে রেখে “অন্তর্ভুক্তিমূলক সমাজ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যে জমকালো অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে তেজগাঁও বেঙ্গল স্কয়ারে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রতিবন্ধী ব্যক্তিরা গান, নৃত্য, র‍্যাম্পসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন। তাদেরকে সমাজের মূলস্রোতে সম্পৃক্ত করার মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ তথা নতুন বাংলাদেশ গঠনে গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা এবং সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম অনুষ্ঠানটিতে সঞ্চালনায় এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, আমি নিজে ব্যক্তিগতভাবে অত্যন্ত আপ্লুত এ ধরনের একটি উদ্যোগের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে। আরটিভিসহ যারা যারা ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির নেপথ্যে কাজ করেন, তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা জানাই। ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি মতো প্রতিষ্ঠানকে আমি অনুরোধ করবো, তারা যেন তাদের এই মহৎ কাজের পাশাপাশি সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করে।

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে মানুষ করে যাওয়া পরিবারগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের প্রত্যেকেরই নিজের গভীর অনুভূতির মধ্যে সাড়া জাগাবে যে, আমাদের আশেপাশের পরিবেশের প্রতি কত সংবেদনশীল হওয়া উচিত। এতে সামাজিক অনুভূতি তৈরি হবে, সামাজিক মূল্যবোধ তৈরি হবে এবং সামাজিক সচেতনতা তৈরি হবে।

তিনি বলেন, রাষ্ট্রকে এ ব্যাপারে সবচেয়ে বড় দায়িত্ব নেওয়া দরকার এবং রাষ্ট্র যারা পরিচালনা করে, তাদের দায়িত্ব রাষ্ট্রকে মানবিক করে গড়ে তোলা।

তিনি বলেন, আমাদের বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে, আমরা আমাদের যে সব কাজে গুরুত্ব দিয়েছি, অবশ্যই তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ এরিয়া। এবং এই বিষয়ে আমাদের মধ্যে অনেক চিন্তা আছে, আমাদের মধ্যে অনেক আগ্রহ আছে।

অনুষ্ঠানে অভিভাবকদের উদ্দেশ্যে আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান বলেন, আপনাদের এই কষ্টের সঙ্গে কিংবা এই ধৈর্যের সঙ্গে আমরা একটু থাকতে চাই কিংবা থাকতে চেয়েছি। জানিনা আমরা কতদূর সামনে এগিয়ে যেতে পারব। আজকের আমাদের প্রধান অতিথি যেমনটি বললেন যে সরকারও আমাদেরকে সহযোগিতা করবেন, তেমনটিই আমরা আশা করবো। কারণ, সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানটিতে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল আরটিভি। মনোমুগ্ধকর এই আয়োজনে দেখা মিলেছে নতুন এক সম্ভাবনার গল্প।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরটিভি লিটল স্টার সিজন-২ এর সম্প্রচার শুরু
দেশের শিশু-কিশোরদের সংগীত প্রতিভা তুলে ধরার লক্ষ্যে আরটিভির আয়োজনে শুরু হয়েছে মিউজিক্যাল রিয়েলিটি শো এসএমসি মনিবিস্কুট প্রেজেন্টস “আরটিভি লিটল স্টার সিজন ২ – আগামীর কণ্ঠস্বর”, পাওয়ার্ড বাই স্মাইল বেবি ডায়াপার। অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রায় ১২ হাজার প্রতিযোগীর ভিডিও জমা পড়ে এই আয়োজনে সেখান থেকে প্রাথমিক বাছাই শেষে ৫০০০ প্রতিযোগীর ভিডিও বিচারকরা বিশ্লেষণ করেন। পরবর্তীতে নির্বাচিত ১৫০ জন প্রতিযোগীকে নিয়ে আরটিভি বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে শুরু হয় মূল প্রতিযোগিতার পথচলা। আয়োজনে বিচারক হিসেবে আছেন, ফেরদৌস ওয়াহিদ, সানিয়া সুলতানা লিজা, জাকিয়া সুলতানা কর্নিয়া। আরজু আহমেদ প্রযোজিত অনুষ্ঠানটি আরটিভির পর্দায় দেখবেন প্রতি বৃহস্পতিবার এবং শনিবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে। আরটিভি/এমএইচজে
আরটিভি লিটল স্টার সিজন-২ এর সম্প্রচার শুরু
এআই ও ফ্যাক্টচেকিং নিয়ে আরটিভিতে কর্মশালা
বুম বাংলাদেশের সিনিয়র ফ্যাক্টচেকার তাওসিফ আকবর এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন।
এআই ও ফ্যাক্টচেকিং নিয়ে আরটিভিতে কর্মশালা
আরটিভিতে আজ (১৫ সেপ্টেম্বর) যা দেখবেন
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন— সকাল ৯টায় টকশো: আজ পত্রিকায়। সকাল ৯টা ৪৫ মিনিটে: সকালের সংবাদ সকাল ১০টা ১০ মিনিটে: বাংলা ছায়াছবি: বধুবরণ।  অভিনয়ে: ফেরদৌস, মৌসুমী প্রমুখ। দুপুর ২টা ১০ মিনিটে: বাংলা ছায়াছবি: মায়া দ্য লাভ।  অভিনয়ে: জিয়াউল রোশান, বুবলী প্রমুখ। বিকাল ৫টা ৩০ মিনিটে: টার্কিশ ধারাবাহিক নাটক “মোস্তফা’’  সন্ধ্যা ৬টা ৫ মিনিটে: চায়না ফোকাস  সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে: সন্ধ্যার সংবাদ রাত ৭টা ৩০ মিনিটে: এক্সপার্ট রান্না রাত ৮টায় নির্বাচিত নাটক: চৌধুরী বাড়ির মেয়ে।  অভিনয়ে: শামীম হাসান সরকার, তানিয়া বৃষ্টি প্রমুখ। রাত ৯টা ২০ মিনিটে: নির্বাচিত ধারাবাহিক নাটক রাত ১০টায়: প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ধারাবাহিক নাটক- ভাইরাল পরিবার।  রচনা ও পরিচালনা: সুজিত বিশ্বাস।  অভিনয়ে: আফজাল সুজন, সামান্থা, তাসনুভা নিঝুম, আব্দুল্লাহ রানা, সায়কা আহমেদ, সাদ্দাম মাল, মাহমুদুল ইসলাম মিঠু, হারুন রশীদ বান্টি, লাবণ্য লিজা, হানিফ পালোয়ান, মাসুদ মহিউদ্দিন প্রমুখ। রাত ১০টা ৪৫ মিনিটে: রাতের সংবাদ রাত ১১ টা ২০মিনিটে: লাইভ- গণতন্ত্রের সংলাপ রাত ১টায়: মধ্যরাতের সংবাদ  আরটিভি/এসএস
আরটিভিতে আজ (১৫ সেপ্টেম্বর) যা দেখবেন
আরটিভিতে আজ (৭ সেপ্টেম্বর) যা দেখবেন
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
আরটিভিতে আজ (৭ সেপ্টেম্বর) যা দেখবেন
আরও পড়ুন
‘স্থানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে’
‘স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক প্রত্যাহার প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত মনোভাবের প্রমাণ’
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে: জহির উদ্দিন স্বপন
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে: জহির উদ্দিন স্বপন