চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ  

রোববার, ০৩ মে ২০২৬ , ১০:২৩ এএম


চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল-আড্ডা সড়কের বেনিপুর মোড়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (৩ মে) সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই সোহাগ (১৭) এবং রবিউল আউয়াল (২২) নিহত হন।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, সোহাগ ও রবিউল আউয়াল সম্পর্কে শ্যালক ও দুলাভাই। তারা মোটরসাইকেলযোগে নওগাঁর দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সোহাগের বাড়ি নাচোলে এবং তার দুলাভাই রবিউল আউয়ালের বাড়ি শিবগঞ্জ উপজেলায়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হবে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission