ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম
দণ্ডপ্রাপ্ত মিরাজ শেখ। ছবি: সংগৃহীত

ফরিদপুরে এক মাদ্রাসাছাত্রীকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মিরাজ শেখ (৩৫) নামে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি মিরাজ শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কড়া পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ আগস্ট দুপুর ১২টার দিকে জেলার নগরকান্দা উপজেলায় মিরাজ শেখের বাড়ির সামনে খেলছিল ওই মাদ্রাসাছাত্রী। এ সময় কৌশলে তাকে নিজের ঘরে ডেকে নেন মিরাজ। সেখানে নিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

ঘটনার পর মাদ্রাসাছাত্রীর বাবা বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মিরাজ শেখকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এরপর আদালতে মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ সাজা দেন।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, মামলায় মিরাজ শেখের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজবাড়ীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুর আলম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
রাজবাড়ীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু
আদর করে ঘুষের নাম ‘অনারিয়াম’ রাখলেন কুমিল্লা মাউশি পরিচালক
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কুমিল্লা অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. শহিদ উল্লা মজুমদারের বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের নামে ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, পরিদর্শনের সময় প্রতিষ্ঠানপ্রধানদের কাছে ‘অনারিয়াম’ নামে ১০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে। এ ছাড়া শিক্ষকদের এমপিওভুক্তিসহ বিভিন্ন কাজে জনপ্রতি ৩ থেকে ৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।
আদর করে ঘুষের নাম ‘অনারিয়াম’ রাখলেন কুমিল্লা মাউশি পরিচালক
প্রেমিকের ডাকে সাড়া দিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে এক তরুণী (১৯) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ভুক্তভোগীর অভিযোগের পর পুলিশ প্রেমিকসহ ৩ যুবককে আটক করেছে।
প্রেমিকের ডাকে সাড়া দিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী
নিষেধাজ্ঞাতেও পদ্মাপাড়ে চলছে ইলিশের জমজমাট বেচাকেনা
মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা চলাকালেই আড়িয়াল খাঁ নদের মোহনা পেরিয়ে কাজিরসূরা এলাকায় পদ্মাপাড়ে জমে উঠেছে ইলিশের বেচাকেনা।
নিষেধাজ্ঞাতেও পদ্মাপাড়ে চলছে ইলিশের জমজমাট বেচাকেনা
প্রবারণা পূর্ণিমায় রাঙ্গামাটির রাজবন বিহারে পুণ্যার্থীর ঢল, শান্তি ও মঙ্গল প্রার্থনা
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে সাড়ম্বরে পালিত হচ্ছে। 
প্রবারণা পূর্ণিমায় রাঙ্গামাটির রাজবন বিহারে পুণ্যার্থীর ঢল, শান্তি ও মঙ্গল প্রার্থনা
আরও পড়ুন
প্রেমিকের ডাকে সাড়া দিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী
স্কুলছাত্রীকে ধর্ষণ, মোশারফের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড
প্রতিবেশী ৩ যুবকের দেওয়া নুডলস খেয়ে ‘অপূরণীয় ক্ষতি’ কিশোরীর
তরুণীকে নিয়ে তদন্তকেন্দ্রের বাথরুমে পুলিশ কর্মকর্তা, অতঃপর...