ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ধামরাইয়ে মাদক ব্যবসার দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মে ২০২৬, ১২:০৭ পিএম
ছবি: আরটিভি

ঢাকার ধামরাইয়ে মাদক ব্যবসা নিয়ে পূর্ব বিরোধের জেরে ফিরোজ কবির (৪৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

পুলিশের ভাষ্য, মাদকের ব্যবসার অর্থের ভাগাভাগি নিয়ে তর্কের জেরে ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়।

শনিবার (৯ মে) রাত ৮টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের অর্জুন নালাই এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের দাবি, ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের অর্জুন নালাই এলাকার জহিরুল ইসলাম (২৩) ছেলে শাহিন এ হত্যার ঘটনা ঘটায়।

নিহত ফিরোজ কবির ধামরাইয়ের অর্জুন নালাই এলাকার আলহাজ্জ্ব উদ্দিনের ছেলে। নিহতের বিরুদ্ধে মাদক, ডাকাতির চেষ্টাসহ প্রায় ডজনখানেক মামলা রয়েছে, তিনি সম্প্রতি কারাগার থেকে মুক্তি পান বলে জানায় ধামরাই থানা পুলিশ।

পুলিশ জানায়, মাদক ব্যবসার অর্থের ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে পূর্ব বিরোধ ছিল। সম্প্রতি ফিরোজ কবির মাদক মামলায় কারাগার থেকে মুক্তি পান। শনিবার সন্ধ্যার দিকে ওই দুই ব্যক্তির সঙ্গে তার দেখা হলে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে তাকে ধারাল অস্ত্রের আঘাত করে ওই দুই ব্যক্তি। এর পরপরই তারা পালিয়ে যান। এ সময় আহত অবস্থায় ভুক্তভোগীকে প্রথমে কাওয়ালীপাড়ার একটি হাসপাতালে এবং পরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

নিহতের ছেলে বলেন, শাহীনরা এলাকায় হেরোইন খায়, বিক্রি করে। লোকজনকে ছুরির মুখে জিনিসপত্র রেখে দেয়। আজকে জহিরুল তার পরিবারের সঙ্গে ঝগড়া করেছিল মাদকের টাকার জন্য। তার কাছে ছ্যান ছিল। আমার আব্বু সাটুরিয়া থেকে কেনাকাটা করে ফিরছিল। ওদের বাড়ি পার করার আগেই জহিরুল ছ্যান ও শাহীন চাপাতি নিয়ে এসে এলোপাতাড়ি কোপ দেয়। ওদের সাথে আগের কোনো ঝগড়া বা কথা-কাটাকাটি ছিল না। যারা মারছে তাদের সঠিক শাস্তি চাই।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, মাদক ব্যবসা নিয়ে তাদের মধ্যে পূর্ব বিরোধ ছিল। বিগত ৪-৫ দিন আগেই ওই ব্যক্তি কারাগার থেকে মুক্তি পেয়ে এলাকায় ফিরে আসে। আজ তাদের দেখা হলে তর্কাতর্কির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইতোমধ্যে আসামি ধরার জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাড়ি ছেড়ে পালিয়ে ভাড়াবাসায় সমকামিতা ৪ কিশোরীর, কোরআন ছুঁয়ে ‘বিয়ে’ করল দুজন
কুষ্টিয়ার মিরপুরে টিকটকের মাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছেড়ে ঢাকায় যায় তিন কিশোরী। পরে নারায়ণগঞ্জের আরেক কিশোরীর সঙ্গে মিলিত হয়ে তারা ঢাকার হেমায়েতপুরে একটি বাসা ভাড়া নেয়। সেখানে দুই কিশোরী পবিত্র কোরআন স্পর্শ করে ‘বিয়ের’ আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় চার কিশোরীকে উদ্ধার করে পুলিশ।
বাড়ি ছেড়ে পালিয়ে ভাড়াবাসায় সমকামিতা ৪ কিশোরীর, কোরআন ছুঁয়ে ‘বিয়ে’ করল দুজন
মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৬৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। 
মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
দৌলতদিয়া যৌনপল্লীতে হঠাৎ পুলিশের অভিযান, অতঃপর...
রাজবাড়ীতে অভিযান চালিয়ে ৬০ বোতল দেশীয় মদ ও পাঁচ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় এক নারীকে আটক করা হয়।
দৌলতদিয়া যৌনপল্লীতে হঠাৎ পুলিশের অভিযান, অতঃপর...
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জামালপুরের ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ আব্দুর রশিদ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু টাংগাইলে উদ্ধার
ঢাকার আশুলিয়ায় ২ বছরের শিশু অপহরণের ঘটনায় অপহরণকারী বেলী বেগমকে (৩৫) গ্রেপ্তার ও অপহৃত শিশু মীম আক্তারকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু টাংগাইলে উদ্ধার
আরও পড়ুন
মোটরসাইকেল আটকে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
ঢাকার দুই হাসপাতাল ও ফিলিং স্টেশনকে জরিমানা
টাঙ্গাইলে ট্রাকচালককে কুপিয়ে হত্যা
পেট্রলবোমা হামলার পর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা