ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

নারীসহ ৩ ডাকাত ধরা, মিলল চাকু ও মরিচের গুঁড়া

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মে ২০২৬, ০৯:০৩ পিএম
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে ডাকাতির চেষ্টাকালে এক নারীসহ তিন জনকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা ও ট্রাফিক পুলিশ। এসময় তাদের কাছ থেকে চাকু ও মরিচের গুড়া উদ্ধার করা হয়।

রোববার (১০ এপ্রিল) রাত প্রায় ৮টার দিকে সদর উপজেলার সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের লালপুর সেতু সংলগ্ন এলাকায় ডাকাতির চেষ্টার সময় এই তিনজনকে আটক করে স্থানীয় লোকজন ও পুলিশ।

আটককৃতরা হলেন, সুনামগঞ্জ পৌর শহরের আরপিন নগরের এনানুল হক বাদশা (৩৫), শহরের তেঘরিয়া পুকুরপাড়ের শামিনুর ইসলাম শিমুল (২০) এবং উত্তর আরপিন নগরের নিকতারা বেগম (৩২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর এলাকার বাসিন্দা শহীদ মিয়া প্রতিদিনের ন্যায় ব্যাংক থেকে টাকা উত্তোলন করে রোববার রাত প্রায় ৮টার দিকে বাড়ি ফিরছিলেন। পথে সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের লালপুর সেতু সংলগ্ন এলাকায় নির্জন স্থানে পৌঁছলে একদল ডাকাত তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় তার চিৎকার শুনে স্থানীয় জনগণ এগিয়ে আসেন। পরে ট্রফিক সার্জেন্ট মনিরুল ইসলামের সহযোগিতায় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আটক ব্যক্তিদের কাছ থেকে একটি চাকু, একটি সুইচ গিয়ার এবং প্রায় ২০০ গ্রাম গুঁড়া মরিচ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক এনামুল হক বাদশার বিরুদ্ধে পূর্বে ১৮টি মামলা রয়েছে। আটককৃত তিন জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
রাঙামাটির লংগদু উপজেলার ২৩ নং বগাচত্বর মৌজায় জাল কাগজপত্র তৈরি করে এক বৃদ্ধের বসতবাড়ির জমি হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
রাঙামাটিতে জাল কাগজে বৃদ্ধের জমি দখল
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
শরতের নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা। মৃদু বাতাসে দুলছে সারি সারি কাশফুল। দূর থেকে দেখলে মনে হয়, সবুজ মাঠজুড়ে কেউ যেন বিছিয়ে দিয়েছে শুভ্রতার চাদর। শরতের এমন মনোরম দৃশ্য দেখতে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ব্যাপারীবাড়ি-সংলগ্ন মাঠে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা।
এক টুকরো কাশবনে হাজারো মানুষ, নেই পরিকল্পিত বিনোদনকেন্দ্র
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামের এক ভ্রাম্যমাণ ফল বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছে।
প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
নওগাঁর ধামইরহাটে জমির করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল কাশেম (৪২) নামের এক কৃষক নিহত হয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় নিহতের ছেলে ও দুই ভাই গুরুতর আহত হয়ে বর্তমানে জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
করলা গাছ তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের চুরিকাঘাতে কৃষক নিহত
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতনের শিকার গাইবান্ধার সাদুল্লাপুরের বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতিকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। 
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায়
আরও পড়ুন
সুনামগঞ্জে আপন ভাইকে শেকলবন্দি করে নির্যাতন
প্রাথমিক শিক্ষায় বৈষম্য, কোথাও শিক্ষক নেই, কোথাও পরিপূর্ণ
প্রধান শিক্ষককে অকথ্য গালাগাল, চাকরিচ্যুতের হুমকি
ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন