ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

হঠাৎ সড়কের কাজ বন্ধ করে দিল এলাকাবাসী, ঘটনা কী

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৫:০৭ পিএম
ছবি: সংগৃহীত

রাঙামাটির লংগদু উপজেলায় এলজিইডির অর্থায়নে বাস্তবায়নাধীন একটি সড়ক উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার মছিবত টিলা এলাকায় ১ কোটি ৩১ লক্ষ টাকা ব্যয়ে ১ কিলোমিটার রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের দায়ে কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রকৌশল বিভাগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মছিবত টিলা হতে শুরু হওয়া এই সড়কটির সংস্কার কাজ শুরুর পর থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে আসছিলেন এলাকাবাসীর।

তাদের অভিযোগ, কাজের শুরু থেকেই ঠিকাদার নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিম্নমানের সামগ্রী ব্যবহার করছিলেন। কয়েক দফা বাধা দেওয়া সত্ত্বেও ঠিকাদার কাজ চালিয়ে যাওয়ায় এলাকাবাসী উপজেলা প্রকৌশলীকে খবর দেন।

উপজেলা কৃষক দলের সভাপতি তৈয়ব আলী আরটিভি নিউজকে জানান, এই প্রকল্পে এমদাদুল নামের এক ঠিকাদার কাজ করছেন। অভিযোগ রয়েছে এর সাথে জেলা পরিষদের সদস্য মিনহাজ মুর্শিদও জড়িত। দুই নম্বর কংক্রিট ও মাটি দিয়ে রাস্তার কাজ করায় আমি এলাকাবাসীকে সাথে নিয়ে কাজ বন্ধ করা হয়েছে।

তবে নিজের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য মিনহাজ মুর্শিদ। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই কাজের সাথে আমার কোনো সংযোগ নেই। বরং রাস্তার কাজে অনিয়ম হচ্ছে শুনে আমি নিজেই প্রতিবাদ জানিয়েছি।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ঠিকাদার এমদাদুলের ব্যক্তিগত মুঠোফোন নাম্বারে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন

লংগদু উপজেলা প্রকৌশলী সামসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে রাস্তার কাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রীর ব্যবহার প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া রাস্তায় ফেলা সমস্ত নিম্নমানের ইট ও কংক্রিট তুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি প্রকল্পের এই বিপুল পরিমাণ টাকার কাজ যেন যথাযথ মান বজায় রেখে সম্পন্ন করা হয়, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চিহ্নিত সন্ত্রাসী ‘কুত্তা শ্রাবণ’ তিন সহযোগীসহ গ্রেপ্তার 
নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
চিহ্নিত সন্ত্রাসী ‘কুত্তা শ্রাবণ’ তিন সহযোগীসহ গ্রেপ্তার 
অপ্রতিম হত্যাকাণ্ডে উঠে এলো আরও যেসব চাঞ্চল্যকর তথ্য
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
অপ্রতিম হত্যাকাণ্ডে উঠে এলো আরও যেসব চাঞ্চল্যকর তথ্য
শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।
শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ওয়ান শুটার গান ও গুলিসহ গ্রেপ্তার ২
দিনাজপুরে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে ট্রাফিক পুলিশ।
ওয়ান শুটার গান ও গুলিসহ গ্রেপ্তার ২
৩ বছর ধরে অচল ৫ কোটি টাকার পানি প্রকল্প
হবিগঞ্জের মাধবপুর পৌরবাসীর নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে প্রায় ৫ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালুর এক বছরের মধ্যেই বন্ধ হয়ে গেছে।
৩ বছর ধরে অচল ৫ কোটি টাকার পানি প্রকল্প
আরও পড়ুন
ধর্ষণের অভিযোগে সৎ বাবাসহ গ্রেপ্তার ২
হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড কৃষকের স্বপ্ন
আওয়ামী লীগ নেতা সরোয়ার গ্রেপ্তার
বাঁচার জন্য চিৎকার করছিল সাজিদ, সাঁতার না জানায় পানিতে নামেনি আট বন্ধুর কেউ