ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড কৃষকের স্বপ্ন

রাঙামাটি (লংগদু) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম
কৃষক আব্দুর রহমান। ছবি: আরটিভি

রাঙামাটির লংগদু উপজেলায় হঠাৎ ঝড়ের তাণ্ডবে এক কৃষকের স্বপ্ন ও পরিশ্রম ধূলিসাৎ হয়ে গেছে। দমকা হাওয়ায় মাটিতে পড়ে গেছে কৃষক আব্দুর রহমানের পুরো ক্ষেতের আখ।

উপজেলার মাইনীমুখ ইউনিয়নের হাজাছড়া গ্রামের বাসিন্দা আব্দুর রহমান একজন প্রান্তিক কৃষক। কৃষি কাজই তার সংসার চালানো ও জীবন-জীবিকার প্রধান অবলম্বন। স্বাবলম্বী হওয়ার স্বপ্নে বুক বেঁধে দিনরাত পরিশ্রম করে ৫০ শতক জমিতে প্রায় ৮ হাজার আখের চারা রোপণ করেছিলেন তিনি। কিন্তু এক রাতের ঝড়ে তার সেই স্বপ্ন এখন ভাঙনের মুখে।

স্থানীয় বাসিন্দারা জানান, আব্দুর রহমান অত্যন্ত পরিশ্রমী কৃষক। পরম যত্নে তিনি আখ চাষ করছিলেন। আখ গাছগুলো বাতাসে হেলে পড়া থেকে বাঁচাতে এখন যে পরিমাণ টাকার প্রয়োজন বা গাছের বাঁশ-খুঁটির সাপোর্ট দেওয়া দরকার তা জোগাড় করার আর্থিক সামর্থ্য তার নেই। চোখের সামনে তিল তিল করে গড়ে তোলা বাগান নষ্ট হতে দেখে হতাশা ও দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রহমান কান্নাজড়িত কণ্ঠে জানান, ৫০ শতক জমিতে আখের বাগান করতে গিয়ে এ পর্যন্ত প্রায় ২ লাখ টাকা খরচ করেছি। গাছগুলো বেশ বড় হয়েছিল, আশা ছিল আখ বিক্রি করে লাভবান হব। কিন্তু হঠাৎ তীব্র বাতাসে সব আখ গাছ মাটিতে লুটিয়ে পড়েছে। এতে আমার প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকার ক্ষতি হলো।

তিনি আরও জানান, মাটিতে পড়ে যাওয়া আখগুলো এখনও পুরোপুরি বিক্রির উপযোগী হয়নি। পর্যাপ্ত পরিচর্যা ও সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করতে না পারলে এগুলো সব নষ্ট হয়ে যাবে।

এনজিওর ঋণ ও ধারের টাকায় শুরু করা এই প্রজেক্টের এমন পরিণতিতে পরিবার নিয়ে এখন চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তিনি।

এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতা ও আশু পদক্ষেপের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকার সচেতন জনগণ।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঠোঁট-তালুকাটা শিশুদের মুখে হাসি ফোটাতে শাহরাস্তিতে মানবিক উদ্যোগ
একটি শিশুর মুখে হাসি, একটি পরিবারের বুকে স্বস্তি— এই প্রত্যাশাকে সামনে রেখে ঠোঁট ও তালুকাটা শিশুদের পাশে দাঁড়িয়েছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে অবস্থিত মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার।
ঠোঁট-তালুকাটা শিশুদের মুখে হাসি ফোটাতে শাহরাস্তিতে মানবিক উদ্যোগ
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
পাখি শিকার বন্ধে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শেরপুর, শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন এর উদ্যোগে সদর ও নকলা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
শেরপুরের ২ উপজেলায় পাখি শিকার বন্ধে অভিযান
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
দীর্ঘ ৫০ বছরের বিচ্ছেদ। শৈশবে হারিয়ে যাওয়া, মানব পাচারকারী চক্রের কবলে পড়ে ভারত হয়ে পাকিস্তানে চলে যাওয়া। এরপর কেটে গেছে জীবনের পাঁচটি দশক।
হারিয়ে যাওয়ার ৫০ বছর পর পাকিস্তান থেকে ভাইদের কাছে ফিরলেন পরী বেগম
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী। ময়লা-আবর্জনা ফেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে স্থানীয় দুই ব্যক্তি তাকে লাঠিপেটা করে রক্তাক্ত জখম করেছে। গুরুতর আঘাতের কারণে তার মাথায় সেলাই দিতে হয়েছে।
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
আরও পড়ুন
সোনা চুরির অপবাদে ভেঙেছিল সংসার, ১২ বছর পর সামনে এলো চরম সত্য
সাজেক বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
সাজেকের পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ
প্রেমিকাকে হত্যার দায়ে যুবকের ফাঁসির আদেশ, বিচার মানতে নারাজ আইনজীবী