ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

২৫ কেজি ধানের শীষে ব্যতিক্রমী সোনালি দুর্গাপ্রতিমা

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পিএম
ধানের শীষে ব্যতিক্রমী সোনালী দুর্গাপ্রতিমা। ছবি: সংগৃহীত

কৃষকের মাঠজুড়ে দোল খাওয়া সোনালি ধানের শিষ এবার শোভা পাচ্ছে দুর্গাপ্রতিমার অবয়বে। প্রায় ২৫ কেজি ধানের শিষ দিয়ে সাজানো হয়েছে ছয়টি প্রতিমা। ব্যতিক্রমী এই শিল্পকর্ম তৈরির প্রস্তুতি নিতে হয়েছে ছয় মাস ধরে। কুমিল্লার লালমাইয়ে ধর্মীয় উৎসবের সঙ্গে কৃষি ও গ্রামীণ ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়ে এমন আয়োজন করেছে স্থানীয় যুব সংগঠন ত্রিনয়নী যুব সংঘ।

লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর গৌর নিতাই সেবাশ্রম পূজামণ্ডপে দেখা মিলেছে ব্যতিক্রমী এই দুর্গাপ্রতিমার। মাটির তৈরি প্রতিমার শরীরজুড়ে নিপুণভাবে বসানো হয়েছে পাকা ধানের শিষ। সোনালি ধানের আবরণে প্রতিমাগুলো পেয়েছে ভিন্নধর্মী রূপ, যা সহজেই নজর কাড়ছে দর্শনার্থীদের।

প্রথমে মাটি দিয়ে প্রতিমার অবয়ব তৈরি করা হয়। এরপর কয়েক ধাপে শরীরের বিভিন্ন অংশে বসানো হয় ধানের শিষ। ছয়টি প্রতিমা সাজাতে ব্যবহার করা হয়েছে প্রায় ২৫ কেজি ধানের শিষ। দীর্ঘ প্রস্তুতি, ধৈর্য আর শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় ফুটে উঠেছে এই ব্যতিক্রমী শিল্পকর্ম।

প্রতিমা তৈরির দায়িত্বে রয়েছেন শিল্পী সঞ্জয় পাল ও তার দল। তাদের সঙ্গে সহযোগিতা করেছেন সংগঠনের সদস্যরাও।

আয়োজকেরা জানান, লালমাইয়ের মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতির সঙ্গে কৃষি গভীরভাবে জড়িয়ে আছে। কৃষকের পরিশ্রমে উৎপাদিত সোনালি ফসলের প্রতি সম্মান জানানো এবং গ্রামীণ ঐতিহ্যকে ধর্মীয় উৎসবের আয়োজনে তুলে ধরতেই তাঁদের এই উদ্যোগ।

আয়োজকদের দাবি, চট্টগ্রাম বিভাগে প্রথমবারের মতো ধানের শিষ দিয়ে দুর্গাপ্রতিমা সাজানোর উদ্যোগ নিয়েছেন তারা। তাদের প্রত্যাশা, ব্যতিক্রমী এই প্রতিমা দেখতে পূজার দিনগুলোতে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা ভিড় করবেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলীর পক্ষ থেকে এসব কিট প্রদান করা হয়। এ সময় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. নাজির আহমেদের কাছে কিটগুলো হস্তান্তর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ পৌরসভার সেক্রেটারি আব্দুর রউফ। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফজলে রাব্বি, পৌরসভার নায়েবে আমির আজিত মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহের এ উদ্যোগের ফলে ডেঙ্গু শনাক্তকরণ কার্যক্রম আরও সহজ হবে এবং রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়তা করবে। বিশেষ করে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় দ্রুত রোগ শনাক্তকরণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জনস্বাস্থ্য সুরক্ষা, ডেঙ্গু প্রতিরোধ এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত প্রচেষ্টাও জরুরি। জনসেবায় মানুষের পাশে থাকা এবং সুস্থ শিবগঞ্জ গড়ার প্রত্যয়ে নেওয়া এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আরটিভি/টিআর
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান
৫ দিনের জন্য সাজেক অবরোধ প্রত্যাহার
১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন সাজেক কারবারী এসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা।
৫ দিনের জন্য সাজেক অবরোধ প্রত্যাহার
বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন প্রকার জর্দা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্য ও যানবাহনের সিজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঘোলপাশা আমানগন্ডা বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি জানায়, সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে বদরপুর ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী ও বিভিন্ন প্রকার জর্দা জব্দ করা হয়। জব্দ করা পণ্য ও যানবাহনের সর্বমোট সিজার মূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ৭৯০ টাকা। লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং আন্তসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করছে। জব্দ করা মালামাল বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আরটিভি/টিআর
বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
বেতন ও বোনাসের টাকা নিয়ে ফেরার পথে ব্যবস্থাপককে কুপিয়ে ছিনতাই
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুরে দিনদুপুরে চা-বাগানের ভেতরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। চা-বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও আসন্ন শারদীয় দুর্গোৎসবের বোনাসের ৭ লাখ ২০ হাজার টাকা তুলে ফেরার পথে পঞ্চবটি চা-বাগানের সহকারী ব্যবস্থাপককে কুপিয়ে গুরুতর আহত করে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়েছে একদল সশস্ত্র ছিনতাইকারী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ভূজপুর থানাধীন পঞ্চবটি চা-বাগানের কারখানার কাছাকাছি মূল প্রবেশমুখে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হন পঞ্চবটি চা-বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল কান্তি দাশ বাবু। এ সময় তার সঙ্গে থাকা বাগানের পল্লিচিকিৎসক বাবুল দাশকেও মারধর করা হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ক্ষুব্ধ চা-বাগানের শ্রমিকেরা ধাওয়া করে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করেন। আটক ব্যক্তিরা হলেন পাশের এলাকার টিলাপাড়ার বাসিন্দা জিহান (২৪) ও আবু (২৫)। তবে এ চক্রের আরও দুই সদস্য টাকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতি সপ্তাহের মতো এবারও শ্রমিকদের সাপ্তাহিক মজুরি ও আসন্ন পূজার বোনাস দেওয়ার জন্য উপজেলার নারায়ণহাট কৃষি ব্যাংক শাখা থেকে ৭ লাখ ২০ হাজার টাকা উত্তোলন করেন সহকারী ব্যবস্থাপক নেপাল কান্তি দাশ বাবু। টাকাগুলো একটি ব্যাগে নিয়ে তারা মোটরসাইকেলে করে চা-বাগানে ফিরছিলেন। মোটরসাইকেলটি চা-বাগানের ফটক পেরিয়ে কারখানার কাছাকাছি পৌঁছালে আগে থেকেই গাছের আড়ালে ওত পেতে থাকা সশস্ত্র ছিনতাইকারীরা আকস্মিকভাবে তাদের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে সহকারী ব্যবস্থাপক নেপাল দাশকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং বাবুল দাশের ওপর হামলা চালায়। এ সময় ভুক্তভোগীদের চিৎকার শুনে চা-বাগানের শত শত শ্রমিক ও স্থানীয় বাসিন্দা লাঠিসোঁটা নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করেন। একপর্যায়ে তারা জিহান ও আবু নামের দুই ব্যক্তিকে ঘেরাও করে আটক করেন এবং তাদের মারধর করেন বলে জানা গেছে। এদিকে, ঘটনার খবর পেয়ে ভূজপুর ও ফটিকছড়ি থানার পুলিশের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে আটক ব্যক্তিদের পুলিশি হেফাজতে নিতে গেলে পুলিশ সদস্যরা বাধার মুখে পড়েন। ক্ষুব্ধ চা-বাগানের শ্রমিকেরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ শ্রমিকদের আশ্বস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ঘটনার খবর পেয়েই ফটিকছড়ি ও ভূজপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। উত্তেজিত চা-শ্রমিকদের বাধার মুখেও জড়িত দুজনকে আটক করা হয়েছে। এ চক্রের বাকি দুই সদস্য বর্তমানে পলাতক রয়েছেন। তিনি আরও বলেন, পলাতক ছিনতাইকারীদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আরটিভি/টিআর
বেতন ও বোনাসের টাকা নিয়ে ফেরার পথে ব্যবস্থাপককে কুপিয়ে ছিনতাই
সরকারি হালট দখল করে পার্ক নির্মাণের অভিযোগ
মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারি হালট ও অর্পিত সম্পত্তি (ভিপি সম্পত্তি) দখল করে গেট ও পার্ক নির্মাণের অভিযোগ উঠেছে পুস্পধারা হাউজিং কোম্পানির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, গেট নির্মাণের সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার বাধা দেওয়া হলেও পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিবর্তনের সুযোগে আবারও নির্মাণকাজ শুরু করে প্রতিষ্ঠানটি।
সরকারি হালট দখল করে পার্ক নির্মাণের অভিযোগ
আরও পড়ুন
বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ
‘স্বাধীনভাবে বাঁচতে’ ঘর ছাড়ে চার ছাত্রী, অতঃপর... 
কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর
কুমিল্লায় ২২টি পূজামণ্ডপে ১৩ হাজার ২০০ কেজি চাল বিতরণ