ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে জুয়ার আসর থেকে ৩ জুয়াড়ি আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ মে ২০২৬, ০১:০০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকাটিতে গোপনে জুয়ার আসর বসিয়ে যুবসমাজকে বিপথে নেওয়া হচ্ছিল।

স্থানীয় সূত্র জানা গেছে, দিনের বেলায় সাধারণ পরিবেশ থাকলেও গভীর রাত নামলেই সোহেল ট্রাক টার্মিনালে নির্জন একটি স্থানে বসতো জুয়ার আসর। বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা এসে সেখানে টাকার বিনিময়ে অবৈধ জুয়া খেলায় অংশ নিত। দীর্ঘদিন ধরে এমন কর্মকাণ্ড চললেও প্রশাসনের চোখ এড়িয়ে যাচ্ছিল পুরো বিষয়টি।

আরও পড়ুন

গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে প্রশাসনের একটি টিম সোনাইছড়িতে অভিযান চালায়। এ সময় জুয়াড়িরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। অভিযানে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়েছে বলেও জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, সমাজে অপরাধ, মাদক ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জুয়া একটি সামাজিক ব্যাধি, যা পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ সমাজকে এই অপসংস্কৃতি থেকে দূরে রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

এদিকে, প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তাদের দাবি, দীর্ঘদিন ধরে রাতভর জুয়ার আসরের কারণে এলাকায় অশান্তি, চুরি ও নানা অপরাধ বেড়ে যাচ্ছিল। অনেক তরুণ রাতভর জুয়া খেলায় জড়িয়ে পড়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছিল। প্রশাসনের এই অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে আশা করছেন তারা।

অভিযান শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩
সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩
আ.লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলির অভিযোগ
খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে বিএনপি নেতা মঞ্জুরুল আলমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। মিছিলকারীরা তার বাড়িতে ইটপাটকেলও নিক্ষেপ করেন বলে দাবি করেছেন তিনি। খুলনা সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর টুটপাড়া মওলা বাড়ির সামনে ইসলামীয়া রোডে এ ঘটনা ঘটে। মঞ্জুরুল আলমের দাবি, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। বাইরে থেকে ২০ থেকে ২৫ জনের একটি মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান শুনে তিনি ঘর থেকে বের হয়ে মিছিলটি দেখতে যান। তখন মিছিল থেকে এক ব্যক্তি তাকে সরে যেতে বলেন। পরে তিনি বাসার ভেতরে ঢোকার সময় মিছিল থেকে তার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তিনি অভিযোগ করেন, মিছিলকারীরা তার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। তবে এ ঘটনায় কেউ আহত হননি। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বললেন, ২০ থেকে ২৫ জনের একটি গ্রুপ হঠাৎ করে মিছিল বের করেছিল। খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে চার থেকে পাঁচটি ছোট ছোট শিশা উদ্ধার করা হয়েছে। সেগুলো ছররা গুলির অংশ হতে পারে। এ ঘটনায় বিএনপি নেতা মামলা করবেন বলেও জানান তিনি। এর আগে শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে নগরীর খালিশপুরে জুমার নামাজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী ঝটিকা মিছিল বের করেন। খুলনা-যশোর মহাসড়কের আনসার উদ্দিন সড়কের মুখে এ মিছিল হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের ধাওয়ায় মিছিলকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান। এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায় বলেন, ‘পুলিশের সক্রিয় ভূমিকার কারণে মিছিলকারীরা মিছিল সম্পন্ন করতে পারেননি। মিছিলকারীদের মধ্যে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’ আরটিভি/এসআর
আ.লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলির অভিযোগ
বসতঘরে ঢুকে পড়া বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরে ঢুকে পড়া বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভুড়ভুড়িয়া চা বাগানের শ্রমিক কলোনিতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ভুড়ভুড়িয়া চা বাগানের শ্রমিক কলোনির বাসিন্দা সুসেন মুন্ডার বসতঘরে একটি সাপ ঢুকে পড়ে। সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে যান। পরে সুসেন মুন্ডা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধারের উদ্যোগ নেন। উদ্ধারের একপর্যায়ে একটি বস্তার নিচ থেকে শব্দ শুনতে পান তারা। বস্তাটি সরিয়ে দেখতে পান, সেখানে একটি পদ্ম গোখরা সাপ অবস্থান করছে। পরে সতর্কতার সঙ্গে সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা পদ্ম গোখরা সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধার করা সাপটি পদ্ম গোখরা। এটি বিষধর সাপ হওয়ায় সাপটি দেখে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠনকে খবর দেওয়া উচিত। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, কোথাও কোনো পশু-পাখি বা বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়লে, আহত কিংবা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে নিজে ধরে বা মারার চেষ্টা না করে দ্রুত নিকটস্থ বন বিভাগে খবর দিতে হবে। প্রয়োজনে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আরটিভি/এসআর
বসতঘরে ঢুকে পড়া বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার
পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
খুলনার পাইকগাছায় বিশেষ অভিযান চালিয়ে ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
ইয়াবা সেবনের সময় হঠাৎ অভিযান, অতঃপর...
পিরোজপুরের মঠবাড়িয়ায় ইয়াবা সেবনের সময় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ইয়াবা সেবনের সময় হঠাৎ অভিযান, অতঃপর...
আরও পড়ুন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫
মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ
রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে আটক ৮
হঠাৎ ভাড়াবাসায় ডিবির অভিযান, নারীসহ গ্রেপ্তার ৪