ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তায় ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৮:৩৯ পিএম
স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

লালমনিরহাটে তিস্তা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের সলেডি স্পার বাঁধ এলাকায় তিস্তা নদীতে ডুবে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলো— লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের খলাইঘাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলামের ছেলে কলেজছাত্র সিফাত আহমেদ (১৮) ও নবম শ্রেণির ছাত্র স্বচ্ছ আহমেদ (১৪)। তারা দুই ভাই লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে বাড়ির পাশে তিস্তা নদীর চরাঞ্চলে ও গ্রামের সহপাঠীদের সঙ্গে খেলতে যায় দুই ভাই সিফাত আহমেদ ও স্বচ্ছ আহমেদ। খেলা শেষে স্বচ্ছ আহমেদ তিস্তা নদীতে গোসলে নেমে গভীর পানিতে ডুবে যেতে থাকে। এ সময় ছোট ভাইকে বাঁচাতে নদীতে লাফ দিলে বড় ভাই সিফাত আহমেদও ডুবে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

রাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ডাবলু অধিকারী বলেন, ছোট ভাই গোসলে নেমে গভীর পানিতে ডুবে যাচ্ছিল। সেই ছোট ভাইকে বাঁচাতে গিয়ে ডুবে মারা যায় বড় ভাই।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পদ্মার চরাঞ্চলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীবেষ্টিত চরাঞ্চলে মশাল মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চর নাছিরপুর ইউনিয়নের জঙ্গী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় স্থানীয় জামাল মোড়লের চায়ের দোকানে কয়েকজন অপরিচিত ব্যক্তি চা পান করতে আসেন। এ সময় স্থানীয়রা তাদের পরিচয় ও ঠিকানা জানতে চাইলে তারা নিজেদের ঢাকা জেলার দোহার থেকে ঘুরতে এসেছেন বলে জানান। পরে রাত সাড়ে ৯টার দিকে তারা স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে মশাল মিছিল বের করেন। মিছিল দেখে স্থানীয় কয়েকজন বাসিন্দা ক্ষুব্ধ হয়ে উঠলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয় বাসিন্দা হোসেন শেখ বলেন, হঠাৎ গ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের খবর পান তিনি। পরে ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, বাইরে থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় ১০ থেকে ১৫ জনকে সঙ্গে নিয়ে মশাল মিছিল করেছেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আরটিভি/টিআর
পদ্মার চরাঞ্চলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে পেলে গণধোলাই দিয়ে পুলিশে দিন’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের যেখানে পাওয়া যাবে, গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জুলফিকার আলী।
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে পেলে গণধোলাই দিয়ে পুলিশে দিন’
কুমিল্লাবাসীকে বড় সুখবর দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
কুমিল্লার লাকসাম স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার (২৫ নভেম্বর) লাকসামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উপজেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। লাকসাম উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। লাকসাম স্টেডিয়াম পরিদর্শন করে তিনি এর বিভিন্ন অবকাঠামোগত সীমাবদ্ধতা দেখতে পেয়েছেন উল্লেখ করে বলেন, এখানে গ্যালারি নির্মাণ করা হবে এবং স্টেডিয়ামে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলার প্রশাসক রোজী আক্তার। নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি, সুপ্ত প্রতিভা বিকাশ এবং তরুণদের সুস্থ ধারার বিনোদনে সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; বরং শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সম্প্রীতি ও সুস্থ মানসিকতা গড়ে তোলার অন্যতম মাধ্যম। নতুন কুঁড়ি স্পোর্টসের মতো উদ্যোগ তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরটিভি/এসআর          
কুমিল্লাবাসীকে বড় সুখবর দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
গভীর বন থেকে অটোচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে গভীর গজারি বন থেকে হাত-পা বাঁধা অবস্থায় জাহিদ (২০) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
গভীর বন থেকে অটোচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
দুই কৃষকদল নেতা হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্যা ও নড়াইল জেলার কালিয়া পৌর কৃষকদলের সদস্য সচিব মো. শাহিন হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলা কৃষকদল।
দুই কৃষকদল নেতা হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ
আরও পড়ুন
হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ৮ শিশুর মৃত্যু
স্ত্রীর মার খেয়ে দৌড়ে পালানো হলো না তারা মিয়ার
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু