ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

কিশোরগঞ্জে ঘণ্টাব্যাপী ‘টেঁটা যুদ্ধ’, আহত ৪০

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৮:০৬ পিএম
টেঁটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে ভৈরবে দুপক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী টেঁটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।

শনিবার (১৬ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার শ্রীনগর ইউনিয়নে ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার শ্রীনগর ইউনিয়নের বদুর বংশ ও সদার বংশের মধ্যে গত প্রায় এক মাসে চারবার সংঘর্ষ হয়। কেন সংঘর্ষ হচ্ছে দুপক্ষের কেউ কেউ স্পষ্টভাবে বলতে পারছে না। কেউ কেউ বলছেন, ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে গত ২০/২৫ দিন আগে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ নিয়ে গত বুধবার শ্রীনগর ইউনিয়নে তেয়ারিচর এলাকায় সালিশি বৈঠকের মাধ্যমে চলমান সংঘর্ষ নিয়ে মীমাংসা হয়।

আরও পড়ুন

আরও জানা গেছে, বৈঠকে বাড়ি ভাঙা বাবদ ৩০ হাজার, মারামারি বাবদ ৪০ হাজার ও দুপক্ষের আহতদের চিকিৎসার বাবদ ৫০ হাজার করে জরিমানা করা হয়। এর মধ্যে বুদুর বংশের ১৫ হাজার টাকা বেশি জরিমানা আসে। এতে বুদুর বংশের লোকজনের মনঃক্ষুণ্ন হয়। এ নিয়ে শুক্রবার (১৫ মে) সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত টর্চ লাইট জ্বালিয়ে ফের দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হন। পরে রাতের সংঘর্ষের জেরে শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত টেঁটা নিয়ে আবারও দুপক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ গণমাধ্যমকে বলেন, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। বর্তমানে আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে আমরা সতর্ক আছি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
ঠাকুরগাঁওের রাণীশংকৈলে মুক্তিযুদ্ধের নির্যাতিত বীরাঙ্গনা মোজেফা খাতুনকে (৭৭) রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয়েছে। 
বীরাঙ্গনা মোজেফা খাতুনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন (কে.এম. লিমন) নির্বাচিত হয়েছেন।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সম্পাদক কে.এম. লিমন
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। এসময় করা গুলিতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট
ঢাকার কেরানীগঞ্জের আরশিনগরে একটি আবাসন কোম্পানির অফিসে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 
চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট
বান্ধবী ভালো না বলে ৬ মাস মেয়েকে স্কুলে পাঠাননি তাজমিনের মা!
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তাজমিনের বান্ধবীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তার মা। তাজমিনের মায়ের বক্তব্য, মেয়ের বান্ধবী ভালো নয়—এমন আশঙ্কা থেকে প্রায় ছয় মাস স্কুলে যেতে দেননি। মেয়েকে চোখে চোখে রাখতেন, খোঁজখবর নিতেন নিয়মিত। সবশেষ গতকাল বিকাল ৪টার দিকে মেয়ের সাথে কথা বলেও জানতে চেয়েছিলেন বান্ধবীর নাম ও বাসার ঠিকানা।  এ সময় তিনি বলেছিলেন, ‘তোর বান্ধবীর নাম বল, বাসার ঠিকানা বল, বাসায় গিয়ে নিয়ে আসব।’ কিন্তু মায়ের সেই উদ্বেগ আর সতর্কতা কোনো কাজে এল না। কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হয়েছে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের লাশ। পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন বিকাল ৪টার দিকে তাজমিনের সাথে মায়ের সর্বশেষ কথা হয়। কথোপকথনের একপর্যায়ে মা মেয়ের বান্ধবীর নাম ও বাসার ঠিকানা জানতে চান। তাঁকে বাসায় ফিরিয়ে আনার কথাও বলেন। কিন্তু এরপর তাজমিনের সাথে কী ঘটেছিল, কীভাবে সে লালমাইয়ের জগতপুর এলাকায় পৌঁছাল এবং কারা তার সাথে ছিল—এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। মেয়ের চলাফেরা ও বন্ধুত্ব নিয়ে আগে থেকেই সতর্ক ছিলেন মা। বান্ধবীকে ভালো মনে না হওয়ায় প্রায় ছয় মাস তাজমিনকে স্কুলে যেতে দেননি বলে জানিয়েছেন তিনি। মেয়েকে চোখে চোখে রাখার চেষ্টা করতেন। সেই মেয়ের এমন মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তবে যে বান্ধবীকে ঘিরে মায়ের উদ্বেগ ছিল, তার সাথে তাজমিনের মৃত্যুর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ। আরটিভি/এসআর  
বান্ধবী ভালো না বলে ৬ মাস মেয়েকে স্কুলে পাঠাননি তাজমিনের মা!
আরও পড়ুন
রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে কিছকি ও আক্কার বাড়ির সংঘর্ষ
সালিশি বৈঠকের তর্ক গড়াল সংঘর্ষে, আহত ১০
দুই নৌকার ভয়াবহ সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০
বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩