ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ধামরাইয়ে বিপুল পরিমাণ তামাকজাত পণ্য ধ্বংস 

ধামরাই প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৯:১৪ এএম
ধামরাইয়ে বিপুল পরিমাণ তামাকজাত পণ্য ধ্বংস করা হয়েছে। ছবি: আরটিভি

ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে দেশি-বিদেশি ব্র্যান্ডের দেড় লাখ টাকা মূল্যের অবৈধ সিগারেট ও বিড়ি উদ্ধার করে ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ঢাকা বিভাগের একটি আভিযানিক দল।

সোমবার (১৮ মে) দুপুরের দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া রেডিও স্টেশন সংলগ্ন ময়লার ডিপোতে এ তামাকজাত দ্রব্য ধ্বংস করা হয়। অভিযানটি পরিচালনা করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ঢাকার (পশ্চিম) অতিরিক্ত কমিশনার মো. শাকিল খন্দকার।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্তৃপক্ষ জানায়, ধামরাই উপজেলার বিভিন্ন বাজার ও মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর বাজার থেকে মন্ড, ওরিস, এক্সএসও, পেট্রন, এলিগেন্স, টাইম, পূর্বাণী ও মেসি ব্রান্ডের ৫৬ হাজার ৮৬০ টাকার সিগারেট ও দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের ৮৪ হাজার ৮২০ টাকার বিড়ি উদ্ধার করে ধ্বংস করা হয়।

আরও পড়ুন

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ অনুযায়ী ব্যবহার অনুপযোগী ও অবৈধ তামাক পণ্য রাষ্ট্রের অনুকূলে এনে বাজেয়াপ্ত করে ধ্বংসের সিদ্ধান্ত নেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় রোলার দিয়ে ধ্বংসযোগ্য বিড়ি ও সিগারেট পিষে ব্যবহার অনুপযোগী করে সঠিক প্রক্রিয়া ও স্বাস্থ্যবিধি মেনে ১০-১৫ ফুট মাটি গর্ত করে এসব তামাক পণ্য মাটি চাপা দেওয়া হয়।

কাস্টমস, এক্সাইস ও ভ্যাট ঢাকার (পশ্চিম) অতিরিক্ত কমিশনার মো. শাকিল খন্দকার বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে এসব পণ্য আটক করে থাকি। গুণগত মান যথাযথ আছে কিন্তু সরকারকে রাজস্ব দেয়নি বা বিভিন্ন বিদেশি সিগারেট, যেটা চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে, সেগুলো আটক করে ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।

এ সময় কাস্টমস এক্সাইস ও ভ্যাট বিভাগ ধামরাই এর ডেপুটি কমিশনার কাজিয়া সুলতানা, ঢাকা জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোসা. জেসমিন আক্তার, ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো: মাহবুব-উল-আলম ও ধামরাই ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিনি ম্যারাথন: বৃষ্টিতে ভিজে অংশ নিলেন তিন শতাধিক মানুষ
সুস্থ জীবনযাপন ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে নীলফামারীর সৈয়দপুরে মিনি ম্যারাথন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে।
মিনি ম্যারাথন: বৃষ্টিতে ভিজে অংশ নিলেন তিন শতাধিক মানুষ
স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যার উদ্দেশে স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর শামীম হোসেন (৩৫) নামে এক ইজিবাইকচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। 
স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা
গভীর সমুদ্র থেকে ৮ জেলেকে জীবিত উদ্ধার
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
গভীর সমুদ্র থেকে ৮ জেলেকে জীবিত উদ্ধার
সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে: পরিবেশ প্রতিমন্ত্রী
বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। আমরা ভবিষ্যত প্রজন্মকে নিরাপদ বাংলাদেশ উপহার দিতে চাই। 
সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে: পরিবেশ প্রতিমন্ত্রী
ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড
নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হোটেলে কক্ষ বুকিং, বিকাশের দোকানে ৩০ হাজার টাকা ‘চার্জ’ নেওয়া এবং সরকারি নিয়োগপত্র ও বিসিএস গেজেট জালিয়াতির অভিযোগে মো. রাসেল হাওলাদার (২৮) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 
ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড
আরও পড়ুন
ফিলিস্তিনিদের উচ্ছেদে এবার এআইকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল
এআই মানবজাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে—দাবি গবেষকের
নদী দিয়ে ভেসে যাচ্ছিল গলায় কলসি-চোখমুখ বাঁধা নারীর মরদেহ
ধামরাইয়ে কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না: জেলা প্রশাসক