ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বাড়ির আঙিনায় সার উৎপাদন করে চমক দেখালেন বনানী রানী

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ মে ২০২৬, ১১:৪১ এএম
বাড়ির আঙিনায় সার উৎপাদন করছেন বনানী রানী। ছবি: আরটিভি

পিরোজপুরের মঠবাড়িয়ার ছোট শিংগা গ্রামের গৃহিণী বনানী রানী বাড়ির আঙিনায় ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করে স্বাবলম্বিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রায় ১৬ বছর আগে ছোট পরিসরে শুরু করা এই উদ্যোগ আজ তার পরিবারের প্রধান আয়ের উৎসে পরিণত হয়েছে।

জানা গেছে, বনানী রানী প্রতিদিন ভোরে বিভিন্ন স্থান থেকে গোবর সংগ্রহ করে নিজস্ব কম্পোস্ট ইউনিটে প্রক্রিয়াজাত করেন। কেঁচোর সাহায্যে তৈরি এই জৈব সার স্থানীয় কৃষকদের কাছে ব্যাপক চাহিদা তৈরি করেছে। পরিবেশবান্ধব হওয়ায় দিন দিন ভার্মি কম্পোস্ট সারের ব্যবহারও বাড়ছে। তার উৎপাদিত সার দেশের বিভিন্ন এলাকায় ১ হাজার ৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়।

বনানী রানী জানান, শুরুতে সমাজের অনেকেই তার কাজকে অবজ্ঞার চোখে দেখতেন। এমনকি তার হাতের এক কাপ চা খেতেও অনেকে অনীহা প্রকাশ করতেন। তবে সব বাধা উপেক্ষা করে তিনি নিজের কাজ চালিয়ে যান।

তিনি বলেন, মানুষ আমাকে ঘৃণা করত। কিন্তু আমি হাল ছাড়িনি। এই কাজের আয় দিয়ে পরিবারের খরচ চালাই এবং ছেলেমেয়েদের লেখাপড়ার ব্যয় বহন করি।

তার এই সফলতা দেখে স্থানীয় অনেক নারী ও কৃষক ভার্মি কম্পোস্ট উৎপাদনে আগ্রহী হয়ে উঠেছেন। স্থানীয় কৃষি অফিস থেকেও তিনি বিভিন্ন সময় প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা পেয়েছেন বলে জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমি জানান, রাসায়নিক সারের বিকল্প হিসেবে জৈব সার কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বনানী রানীর মতো উদ্যোক্তারা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থাও গড়ে তুলছেন।

তিনি আরও জানান, বিভিন্ন সময়ে উপজেলা কৃষি অফিস থেকে তাকে পরামর্শ ও সহযোগিতা করা হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭
মিষ্টি খেয়ে যে কারণে হাজতে যেতে হলো কিশোরকে
পকেটে টাকা নেই, অথচ পেটে প্রচণ্ড ক্ষুধা। যশোর রেলস্টেশনে এক পথচারীর খাবারের প্যাকেট দেখে ক্ষুধার তাড়নায় সেটি কেড়ে নেয় কিশোর নূর মোহাম্মদ। প্যাকেট খুলে ভাতের বদলে মিষ্টি পেয়ে কয়েকটি খেয়েও ফেলে সে। এরপর সেই কয়েকটি মিষ্টিই তাকে নিয়ে যায় মারধর, পুলিশ, আদালত হয়ে এক রাতের হাজতবাসের পথে।
মিষ্টি খেয়ে যে কারণে হাজতে যেতে হলো কিশোরকে
রিকশাচালক থেকে যেভাবে ‘হ্যাকিং গুরু’ হয়ে ওঠেন ওহিদুল 
রাজমিস্ত্রির সহকারী থেকে রিকশাচালক। এরপর হঠাৎ রিকশা ছেড়ে হ্যাকিংয়ে জড়িয়ে পড়া। মাত্র পাঁচ বছরে বদলে যায় নাটোরের লালপুরের ওহিদুল মোল্লার জীবনযাত্রা।
রিকশাচালক থেকে যেভাবে ‘হ্যাকিং গুরু’ হয়ে ওঠেন ওহিদুল 
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ বানাতেন এই এনসিপি নেতা
ফরিদপুরে অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ, শিশুদের বেবি জেলসহ বিভিন্ন ধরনের সামগ্রী তৈরির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত মো. বায়েজিদ হোসেন শাহেদ (৪০) এনসিপির ফরিদপুর জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। তিনি জেলার আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় বসবাস করেন। ওই এলাকায় তার মালিকানাধীন মেসার্স জনতা ল্যাবরেটরিজ কারখানা রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো জানান, মঙ্গলবার রাতে কারখানাটিতে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে বিভিন্ন ধরনের ওষুধ ও সামগ্রী উৎপাদনের প্রমাণ পাওয়ায় বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে কারখানাটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল। সেখানে শিশুদের বেবি জেল, বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ওষুধসহ বিপুল পরিমাণ আয়ুর্বেদিক ওষুধ তৈরি করা হতো। অভিযানের সময় কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার ও জব্দ করা হয়। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে এনসিপির ফরিদপুর জেলা কমিটির সদস্যসচিব সাইফ হাসান খাঁন বলেন, অন্যায়ের সঙ্গে আমাদের আপস নেই। দলের কোনো সদস্য অন্যায় করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খোঁজ নিয়ে কেন্দ্রকে জানানো হবে। আরটিভি/এসকে
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ বানাতেন এই এনসিপি নেতা
বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাবে দেড় কোটি টাকা
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তার অর্থ বিতরণ করা হবে। 
বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাবে দেড় কোটি টাকা
আরও পড়ুন
১১ ইউনিয়নে জামায়াতের প্রার্থী ঘোষণা
মঠবাড়িয়ায় শতাধিক শিক্ষার্থী পেল স্কুলব্যাগ-ছাতা-ফুটবল
এক বাড়িতে বিএনপি করলে সবার বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
চতুর্থ শ্রেণির ছাত্র হামিম ৩ দিন ধরে নিখোঁজ