ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পিকআপে গরু-ছাগল রেখে পালিয়েছে চালক

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ মে ২০২৬, ০৭:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ষোলমাইল এলাকায় চোরাই করা ৩টি গরু ও ১টি ছাগলসহ একটি পিকআপ আটক করেছে রায়গঞ্জ থানা পুলিশের টহল টিম।

বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাতে উপজেলার ষোলমাইল এলাকায় পিকআপটি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানা পুলিশের একটি টহল দল উপজেলার ষোলমাইল এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালিয়ে গাড়িতে থাকা ৩টি গরু ও ১টি ছাগল। একপর্যায়ে চালক ও হেলপার পালিয়ে যায়।

এ ঘটনায় পিকআপটি জব্দ করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া গবাদিপশুগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে রায়গঞ্জ থানা পুলিশ নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে। চুরি, ডাকাতি ও মাদকসহ সব ধরনের অপরাধ দমনে আমরা কঠোর অবস্থানে রয়েছি। চোরাই করা গবাদিপশু উদ্ধারের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী। 
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট 
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা তারা বানু (৭৭)। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার সময় এ ঘটনাটি ঘটে।
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
হাওরের বোরো ফসলরক্ষা ডুবন্ত বাঁধ নির্মাণ কাজের প্রকল্পের স্টেশনারি মালামাল ক্রয় ও আপ্যায়ন খরচসহ আনুষাঙ্গিক বিল বাবদ ১ পারসেন্ট (ভাগ) টাকার একটি চেকের আড়াই লাখের বেশি টাকা বাহক ও সংশ্লিষ্ট কর্মকর্তার অগোচরেই উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
আরও পড়ুন
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
সিএনজি-পিকআপ-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
সিরাজগঞ্জে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু
হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩